বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
গত বুধবার রাতে একটি নাম্বার (ইন্টারনেট) থেকে হুমকি দেয় দেন। এই হুমকিটি মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ফেরদৌসকে মোবাইল ফোনে প্রাণনাশের ছিল। তবে এখনো পর্যন্ত হুমকি দাতা এবং কারণ জানতে পারেননি বলে জানান
মহেশখালী থানার ওসি।
ওসি জানান, তিনি যোগদানের পর থেকে মহেশখালীর মাদক কারবারী ও সন্ত্রাসীসহ সকল অপরাধ কর্মকান্ডের বিরুদ্ধে জোরালো অভিযান চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে বেশ ক’জন মাদক কারবারি ও দাগী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। যারা অপরাধ করে বেড়ালেও আগে রহস্যজনক কারণে ব্যবস্থা নেয়নি, মামলা হয়নি, অভিযান হয়নি। সে সমস্ত অপরাধীর বিরুদ্ধে অভিযান চলছে। গত এক মাস অভিযান শতাধিক অপরাধীকে গ্রেফতার, মাদক ও অস্ত্র উদ্ধার এবং ৮৬ টি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো জানান, কক্সবাজারের চলমান পরিস্থিতিতে ব্যবহার করে ইয়াবা ব্যবসায়ী ও সন্ত্রাসীরা এই হুমকি দিয়েছে বলে ধারণা করছেন ওসি। মুঠোফোনে হুমকির ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়রি রুজু করেছেন তিনি।
ভয়েস/জেইউ।