মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে স্থানীয়দের ৩শ’ একর জমিতে চাষাবাদ ব্যাহত সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন বিজয়ের ক্ষমতার স্থায়ীত্ব, তৃষার সঙ্গে সম্পর্ক নিয়ে জ্যোতিষীর বিস্ফোরক মন্তব্য ইরানকে নতি স্বীকার করানোর মতো ‘হাতিয়ার’ ট্রাম্পের ফুরিয়ে আসছে: বিশ্লেষক খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী কোনো কাজে সফল হতে যা করবেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: শহরে নিরাপত্তা জোরদারে আহবান স্বপ্নার এনসিপি প্রথম ধাপে উপজেলা ও পৌর নির্বাচনে ১০০ প্রার্থী ঘোষণা ইরান আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকদের জন্য অবমুক্ত হল “টেকসই জার্নালিজম কোর্স”

প্রেস বিজ্ঞ‌প্তি:
দেশের গণমাধ্যম পেশাজীবীদের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। টেকসই মিডিয়া কোলাবরেশন ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায়, ফ্রি প্রেস আনলিমিটড ও আর্টিক্যাল নাইনটিনের সহযোগিতায় পরিচালিত একটি উদ্যোগ যা Joining Forces: CSOs and Media for Accountability in Bangladesh নামক প্রকল্পের আওতাধীন ফ্রি প্রেস কোলাবরেশন ল্যাব-২ এর অন্তর্ভুক্ত বাংলাদেশে পরিচালিত (৩টি পার্বত্য জেলা বাদে) ১৬টি প্রকল্পের একটি যা ২০২৪ এর অক্টোবরে শুরু হয়। ফ্রি প্রেস আনলিমিটেড নেদারল্যান্ড ভিত্তিক এবং আর্টিক্যাল নাইনটিন লন্ডন ভিত্তিক ২টি প্রতিষ্ঠান যারা গণমাধ্যম স্বাধীনতা নিয়ে বিশ্বব্যাপি কাজ করে থাকে।

গত ১৮ই জুন, ২০২৫ টেকসই মিডিয়া কোলাবরেশন প্রকল্পটির টেকসই মিডিয়া কারিকুলাম ও মডিউলের উপর একটি কর্মশালা পরিচালিত হয়। টেকসই মিডিয়া কারিকুলাম ও মডিউল হল বাংলাদেশের সাংবাদিক ও সাংবাদিকতা পেশায় আগ্রহী সকলের জন্য উম্মুক্ত ৫টি মডিউলের সমন্বয়ে তৈরি একটি কোর্স যা অনলাইন লার্নিং প্লাটফর্ম ওস্তাদ (Ostad.app) এ প্রকাশ করা হয়েছে।  কোর্সটির মডিউলগুলো হল ইথিক্যাল জার্নালিজম, জিও-পলিটিক্স, ক্লাইমেট চেঞ্জ রিপোর্টিং, এডভান্সড স্টোরিটেলিং, ফ্যাক্টচেকিং টুল এন্ড কম্ব্যাটিং মিসইনফর্মেশন। কারিকুলামটি তৈরিতে কন্টেন্ট সহায়তা দিয়েছে টেকসই মিডিয়া কোলাবরেশন প্রকল্পের কারিকুলাম এন্ড মডিউল ডেভেলপম্যান্ট পার্টনার ফ্যাক্টওয়াচ বিডি, ও ইউল্যাব, এবং ট্যাকনিক্যাল সহায়তা দিয়েছে অনলাইন লার্নিং প্লাটফর্ম ওস্তাদ লিমিটেড। উম্মুক্ত এই কোর্সটিতে এনরোল করতে হলে ভিজিট করুন https://ostad.app/course/tekshoi-journalism এই লিঙ্কটি।

টেকসই মিডিয়া কোলাবরেশন বাংলাদেশের সাংবাদিক ও গণমাধ্যমের উন্নয়নের জন্য একটি উদ্যোগ যা ঢাকাস্থ প্রাইভেট লিমিটেড কোম্পানি বেটারস্টোরিজ লিমিটেডের সার্বিক সহযোগিতায় পরিচালিত হচ্ছে।

এই উদ্যোগ তথ্যনির্ভর, জনস্বার্থে পরিচালিত সাংবাদিকতাকে আরও উৎসাহিত করবে এবং দেশের গণমাধ্যমের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION