মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৬০টির বেশি ঘরবাড়ি পুড়ে ছাই রাতভর গোলাগুলির বিকট শব্দে মিয়ানমার সীমান্তে আতঙ্ক এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

এবার হলিউডের সিনেমায় শাকিব খান

বিনোদন ডেস্ক:
ঢালিউড- বলিউড ছাড়িয়ে এবার হলিউড সিনেমায় নাম লেখাতে যাচ্ছেন ঢাকাই সিনেমার কিং শাকিব খান। ক্রাইম-থ্রিলারধর্মী হলিউডের একটি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি। এ সিনেমায় অভিনয়ের মাধ্যমে হলিউডে অভিষেক হতে চলেছে ‘ঢালিউড কিং’ খ্যাত অভিনেতার। এক গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিক আকবর। তবে সিনেমাটির নাম এখনও চূড়ান্ত হয়নি।

নতুন এই সিনেমা সম্পর্কে খুব বেশি তথ্য না দিলেও নির্মাতা আসিফ জানান, ‘এই মুহূর্তে একটি নতুন সিনেমার পাণ্ডুলিপির কাজ চলছে আর সেখানে প্রধান চরিত্রে অভিনয় করবেন শাকিব খান।’ তিনি আরও বলেন, এই সিনেমায় দুটি প্রধান নারী চরিত্র রয়েছে। শাকিব খানের বিপরীতে এই দুটি নায়িকার চরিত্রে অভিনয় করবেন একজন বাংলাদেশী অভিনেত্রী এবং অন্যটিতে হলিউডের একজন অভিনেত্রী। এমনকি সিনেমায় খলনায়ক হিসেবে দেখা যাবে হলিউডের জনপ্রিয় এক তারকাকে।

তবে কারা সেই হলিউড অভিনয় শিল্পী সেই নাম এখনই প্রকাশ করতে চাননি পরিচালক আসিফ আকবর। আগামী মাসের শুরুর দিকে সিনেমাটিতে কারা অভিনয় করবেন সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে হলিউডের এই সিনেমায় বাংলার শাকিব খানকে দেখতে পারবেন বিশ্ববাসী।

উল্লেখ্য, হলিউডে অ্যাস্ট্রো’, ‘বনইয়ার্ড’, ‘স্মোক ফিল্ড লাংস’,‘দ্য কমান্ডো’র মতো সিনেমা নির্মাণ করেছেন নির্মাতা আসিফ আকবর। এছাড়া বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় জনপ্রিয় স্পাই থ্রিলার ‘মাসুদ রানা’ অবলম্বনে ‘এমআর–নাইন’সহ জনপ্রিয় একাধিক সিনেমার নির্মাতাও তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION