মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকনাফ স্থলবন্দর ঘুরে দেখলেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান পরবর্তী বৈঠক হতে পারে বৃহস্পতিবারই উৎসবের রঙে একাত্মতায় শেষ হলো ‘বৈশাখী শোভাযাত্রা’ স্বাগতম ১৪৩৩ কারিগরি শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে-আজিজুর রহমান দেশ ও জাতিকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই- খাইরুল আলম চৌধুরী মৃত্যুদণ্ড সাজা পাওয়ার পর এএসআই ‘আমি সরকারি চাকরি করি, আমি হুকুমের গোলাম’ আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা অ্যাওয়ার্ডের আক্ষেপ থাকলেও উজ্জীবিত মম চুক্তি না মানলে আরও বড়, আরও ভয়াবহ, আরও শক্তিশালী গোলাবর্ষণ শুরু হবে: ট্রাম্প

পেকুয়ায় সাবেক এমপি জাফরের ফাঁসির দাবিতে বিক্ষোভ

ভয়েস প্রতিবেদক:

সাবেক সংসদ সদস্য জাফর আলমের ফাঁসির দাবিতে পেকুয়ায় বিক্ষোভ করেছে বিএনপি। বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিলটি পেকুয়া বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনীতে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

বিএনপির পেকুয়া সদর পশ্চিম জোনের সভাপতি এম.শাহ নেওয়াজ আজাদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ডাঃ বেলাল হয়দার, জেট এম মোসলেম উদ্দিন, যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট, কৃষক দলের সভাপতি আবু ছিদ্দিক রনি, শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ, ছাত্রদলের সাবেক সভাপতি ফরহাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহসান উল্লাহ, মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন জিনুসহ যুবদল,ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে সকলে সঠিক তদন্তের প্রেক্ষিতে স্বৈরাচারের রাতের ভোটের এমপি জাফর আলমের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

এদিকে জাফর আলমকে সাতটি মামলায় মোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বুধবার সকালে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির এ আদেশ দেন।

আদেশের বিষয়টি নিশ্চিত করে চকরিয়া আদালতের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, চকরিয়া থানায় ১৪ দিনের রিমান্ড শেষে জাফর আলমকে আদালতে হাজির করলে পেকুয়া থানার একটি মামলায় তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তার আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এ নিয়ে নতুন করে তিন দিনসহ মোট সাত দিনের রিমান্ডের জন্য বুধবার সকালে জাফর আলমকে পেকুয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION