রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

মহেশখালীর হোয়ানকে অস্ত্রসহ জাহাঙ্গীর গ্রেফতার

ভয়েস প্রতিবেদক:

মহেশখালী উপজেলার হোয়ানকের হরিয়ার ছড়ার মৃত নুরুল আমিনের পুত্র মোঃ জাহাঙ্গীর প্রকাশ বাহাদুরকে (৪৮) গ্রেফাতর করেছে মহেশখালী থানা পুলিশ।
আজ ৬ জুলাই ভোর রাত সাড়ে ৪ টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের ২ নং ওয়ার্ডেও কালাগাজী পাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুত্র জানান, হোয়ানক ইউনিয়নের কালাগাজির পাড়া বাজারে আনোয়ার মেম্বার এর অফিসের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র একনলা বন্দুকসহ জাহাঙ্গীর আলম প্রকাশ বাহাদুর কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশী করে তার ডান হাতে থাকা নীল রংয়ের প্লাস্টিকের বস্তায় ভিতর হইতে উদ্ধারকৃত ১ টি দেশীয় তৈরী সচল আগ্নেয়াস্ত্র একনলা বন্দুক উদ্ধার করা হয়।

মহেশখালী থানার ওসি (অফিসার ইনচার্জ) মঞ্জুরুল হক বলেন, আমরা মহেশখালীতে শান্তি শৃঙ্খলা বজার রাখার স্বার্থে নিয়মিত অভিযান পরিচালনা করছি। তারই অংশ হিসেবে হোয়ানক থেকে শীর্ষ সন্ত্রাসী মোঃ জাহাঙ্গীর প্রকাশ বাহাদুরকে গ্রেফতার করতে সক্ষম হই। সন্ত্রাসী ও দাগি আসামীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে। এই বিষয়ে মহেশখালী পুলিশ জিরো টলারেন্স নীতি বজায় রাখবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION