বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

জেলা প্রশাসনের হাতে আরও ৫টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা হস্তান্তর

ভয়েস প্রতিবেদক:

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে কক্সবাজারের জেলা সদর হাসপাতালসহ, রামু.‘চকরিয়া ও মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা জেলা প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ উপলক্ষে আজ হিলটপ সার্কিট হাউজ প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে ইউনিটেক্স এলপি গ্যাস লিমিটেড আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন।

জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা,সিভিল সার্জন ডা: মাহবুবুর রহমান, প্রতিষ্ঠান পরিচালক জুবাইদুল ইসলাম চৌধুরী বক্তব্য রাখেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো: মাসুদুর রহমান মোল্লা, ডা: মহিউদ্দিন মো: আলমগীর, রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা: নোবেল কুমার বড়ুয়া,জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলাগুলো সংশ্লিষ্ট হাসপাতালের কর্মকর্তাদের হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের সহযোগীতায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে যুক্ত হলো ১২টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION