বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

মহেশখালীতে ছোটবোনকে বাঁচাতে গিয়ে পুকুরে বড় বোনের মৃত্যু

এম বশির উল্লাহ, মহেশখালী:
মহেশখালী উপজেলার ছোটমহেশখালীতে পুকুরে ডুবে যাওয়া ছোট বোনকে উদ্ধার করতে গিয়ে মিসকাত আকতার (১২) নামে  বড় বোনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর দুইটার দিতে স্থানীয় তেলিপাড়া জামে মসজিদের পুকুরে এই ঘটনা ঘটে।
নিহত কিশোরী ইউনিয়নের তেলিপাড়া এলাকার মোঃ হাফেজের কন্যা ও ছোটমহেশখালী আহমদিয়া তৈয়্যবিয়া মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। এই ঘটনায় তার ছোটবোন শারমিন আকতার (৭) আহত হয়েছে।
তাদের বাবা মোঃ হাফেজ জানান, শুক্রবার হওয়ায় দুই বোন কাপড় ধুতে স্থানীয় মসজিদের পুকুরে যায়। এসময় গোসল করতে নেমে ডুব দিয়ে অনেকক্ষণ ডুবে থাকে ছোটবোন শারমিন আকতার। এতে সন্দেহ হওয়ায় তাকে উদ্ধারে ওই স্থানে ডুব দেয় বড়বোন মিসকাত আকতার। সে ডুব দেয়ার কিছুক্ষণ পর ছোটবোন শারমিন অজ্ঞান অবস্থায় ভেসে উঠে। তবে মিসকাত ডুবে থাকে। এক পর্যায়ে খবর পেয়ে লোকজন খোঁজ করে মিসকাতকেও অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। অজ্ঞান দুইবোনকে দ্রুত মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বড়বোন মিসকাত আকতারকে মৃত ঘোষণা করেন। তবে ছোটবোন শারমিন বেঁচে আছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ছোটমহেশখালী ইউপি চেয়ারম্যান জিহাদ বিন আলী বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। খুবই মর্মান্তিক। এই মৃত্যু নিয়ে স্থানীয়রা পুকুরের অশুভ কিছুর মন্তব্য করছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নিহত মিসকাতের পরিবারকে সহায়তা দেয়া হবে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION