রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

টেকনাফে সামরিক পোশাকসহ রোহিঙ্গা ডাকাত দলের দুই সদস্য আটক

ভয়েস প্রতিবেদক:

টেকনাফে সেনাবাহিনী, এপিবিএন এবং পুলিশ যৌথ অভিযানে সামরিক পোশাক ও বিভিন্ন মালামালসহ রোহিঙ্গা ডাকাত নবী হোসেন গ্রুপের দুই সদস্যকে আটক করেছে।

আটকরা হলেন- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ৮ (ইস্ট) এর মো. আলীর ছেলে মো. ইমন (২৫) ও ক্যাম্প-১৭ এর আবুল হোসনের ছেলে ইলিয়াস (১৫)।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে টেকনাফের হোয়াইক্যং বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলের দিকে সেনাবাহিনী, এপিবিএন ও জেলা পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী টেকনাফের হোয়াইক্যং বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় তারা সামরিক পোশাক (শার্ট) ৬টি, প্যান্ট ২০টি, চাল ২০০ কেজি, ডাল ১০০ কেজি, ১২ ভোল্ট ব্যাটারি ১টি এবং ২টি সোলার প্যানেলসহ (১৫০ ওয়াট) দুজনকে আটক করে।

আরও জানা গেছে, আটক দুজন শীর্ষ ডাকাত নবী হোসেন গ্রুপের সদস্য। জব্দ দ্রব্যাদি টেকনাফ সীমান্তবর্তী দ্বীপে নবী হোসেনের নিজস্ব আস্তানায় নিয়ে যাচ্ছিল।

সম্প্রতি ১৩ জুলাই ক্যাম্প ১১ থেকে সেনাবাহিনী এবং এপিবিএন যৌথ অভিযান পরিচালনা করে ১৪ লাখ টাকা ও ১ টি এসএমজিসহ নবী হোসেন দলের ৪ সদস্যকে আটক করেছিল।

টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিমেল রায় বলেন, হোয়াইক্যং বাজারে সেনাবাহিনী, এপিবিএন ও জেলা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে সামরিক পোশাকসহ বিভিন্ন মালামাল জব্দের পাশাপাশি দুজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION