বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ রামু কলঘর বাজারে স্লিপার বাসে আগুন, জানালা ভেঙে বের হলেন যাত্রীরা মাঠে ফিরেই রোনালদোর গোল, ১০০০ থেকে কত দূরে?

গভীর নিম্নচাপ উপকূলে ভারী বৃষ্টি :জলোচ্ছ্বাসের শংকা

ভয়েস প্রতিবেদক:
বংগোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। কক্সবাজার আবহাওয়া অফিস কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে। নিম্নচাপটি আরো ঘনীভূত হওয়ায় এর প্রভাবে বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আবদুল মন্নান জানিয়েছেন, সমুদ্র উপকূল এবং এর আশেপাশের এলাকায় ভারী বৃষ্টি ও দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। লঘুচাপের প্রভাবে সাগরের জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়েছে।

সাগর উত্তাল থাকায় কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকদের সতর্কতার সাথে গোসল করতে বলা হয়েছে। সৈকতে হাঁটু পানির নীচে নামতে নিষেধ করা হয়েছে। সৈকতে লাল পতাকা চিহ্নিত এলাকায় গোসল করতে নিষেধ করেছে ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড কর্মীরা।

তিন নম্বর সতর্কতা সংকেত জারি হওয়ায় টেকনাফের সাথে সেন্টমার্টিন্স দ্বীপের নৌ চলাচল বন্ধ রাখতে বলেছে উপজেলা প্রশাসন। এ ছাড়া মহেশখালী ও কুতুবদিয়া দ্বীপের সাথে নৌযোগাযোগ সতর্কতার সঙ্গে করতে বলেছে উপজেলা প্রশাসন।

বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION