রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

পর্যটকদের স্বাস্থ্যঝুঁকি নিরসনে সমুদ্রসৈকতে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের স্বাস্থ্যঝুঁকি নিরসনে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

২৭ জুলাই সকালে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম।

জেলা প্রশাসন আয়োজনে ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় পর্যটন কর্পোরেশনের উপল রেস্টহাউজে এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে।

পানিতে ডুবে যাওয়া ব্যক্তির উদ্ধার পরবর্তী প্রাথমিক চিকিৎসা, বিশেষ করে সিপিআর প্রদানে দক্ষ একটি পুল গড়ে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালা।

সমুদ্র সৈকতে নির্দেশনা অমান্য করে কিংবা অসতর্কতাবশত: কোন পর্যটক পানিতে ডুবে গেলে তাতক্ষণিক উদ্ধার তৎপরতা চালানো হয়। এক্ষেত্রে উদ্ধার পরবর্তী প্রাথমিক চিকিৎসা, ক্ষেত্রবিশেষে সিপিআর প্রদান করা গেলে মৃত্যুঝুঁকি কমানো সম্ভব।

পর্যটকদের জন্য নিরাপদ সী-বীচ গড়ে তুলতে জেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এই উদ্যোগটি বাস্তবায়নে এ প্রশিক্ষণটি শুরু করা হয়েছে।

৪ দিনের এই প্রশিক্ষণে মোট ১০৭ জনকে ৪টি আলাদা গ্রুপে প্রশিক্ষণ প্রদান করা হবে।

বীচকর্মী, লাইফগার্ড সদস্য, জেটস্কি চালক, বীচবাইক চালক ও টিউব মালিকসহ বিভিন্ন শ্রেনী পেশার সদস্যদের সমন্বয়ে প্রশিক্ষণ টীম গঠন করা হয়।

প্রশিক্ষণের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: শাহিদুল আলম, প্রেসক্লাবের সভাপতি মো. মাহবুবর রহমান, রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালক (প্রশিক্ষণ) মিজ সাবিনা ইয়াসমিন, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বশির উদ্দিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা জেলা প্রশাসকের কার্যালয়ের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট মো: আজিম খান।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION