বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

প্রশংসা কুড়াচ্ছেন তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক:
তরুণ প্রজন্মের দক্ষ ও মেধাবী অভিনেত্রী হিসেবে ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন তানিয়া বৃষ্টি। শুধু প্রেমের গল্পের নাটকে অভিনয় করেই নয়, ভিন্ন ধরনের গল্পে চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করেও তানিয়া বৃষ্টি দর্শক ও নির্মাতামহলে জাত অভিনেত্রী হিসেবে বিবেচিত হচ্ছেন। যার প্রমাণ গত কয়েক বছরে তার অভিনীত নাটকগুলো।

একক এবং ধারাবাহিক নাটক নির্মাণের ক্ষেত্রে এই সময়ের নির্মাতারা তানিয়া বৃষ্টিকেই প্রথম পছন্দের তালিকায় রাখছেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি তাকে নিয়ে নতুন একটি নাটক নির্মাণ করেন তরুণ পরিচালন তুহিন হোসেন। ‘জয়িতার দিনরাত্রি’ শিরোনামের এই নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। নাটকটি মূলত শহুরে জীবনের সাধারণ একটি গল্পে।

কিন্তু বৃষ্টির অনবদ্য ও সাবলীল অভিনয়ের মাধ্যমে অনবদ্য অভিনয়ের কারণে দর্শকের কাছে ভীষণ সমাদৃত হয়েছে। নাটকের গল্পে দেখা যায় জয়িতা একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করেন। খুব সাধারন জীবনযাপন তার। কিন্তু একদিন ঘটনাক্রমে তার জীবন বেপরোয়া হয়ে ওঠে। কিন্তু তার এই বেপরোয়া জীবনের কারণ একসময় সে তার বাবা-মাকে হারায়। হারায় তার জীবনের সব স্বপ্ন আশা ভালোবাসা। সাধারণ জয়িতা থেকে বেপরোয়া জয়িতা হয়ে ওঠা, জীবনের এই যে টার্ন তানিয়া বৃষ্টি তার অভিনয় দিয়ে তা দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। এনটিভির ইউটিউব চ্যানেলে গত ৪ আগস্ট প্রকাশিত এই নাটকটি এরই মধ্যে ৩৩ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।

তানিয়া বৃষ্টি বলেন,‘ সাম্প্রতিক সময়ে আমি যতগুলো নাটকে অভিনয় করেছি তার মধ্যে এই নাটকটি নিয়ে আমার প্রত্যাশা ছিল অনেক বেশি। তুহিন ভাই এত চমৎকার একজন পরিচালক আর এত যতœ নিয়ে ধীর ধীরে তিনি কাজ করেন যে, নাটকের প্রতিটি চরিত্রই হয়ে ওঠে অনেক বেশি প্রাণবন্ত। আমার চরিত্রটিও ঠিক তাই। নাটকটি প্রচারের পর থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি আমি। দর্শকের ভালোবাসায় মুগ্ধ আমি।’

এদিকে কয়েক দিন আগে দেশের প্রায় সব গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়, বিয়ে করে অভিনয়কে বিদায় জানাবেন তানিয়া বৃষ্টি। তবে বিষয়টি সত্য নয় বলে জানিয়ে এই অভিনেত্রী বলেন, এটা একদম ভিত্তিহীন। ব্যাখ্যা করে তানিয়া বৃষ্টি বলেন, ‘মূলত এক সাক্ষাৎকারে কথা প্রসঙ্গে বলেছিলাম যে, বিয়ে করলে অভিনয় ছেড়ে দেব। কারণ বিয়ের পর সংসারে মনোযোগী হব। অভিনয় সংসার একসঙ্গে সম্ভব নয়। দুটি একসঙ্গে সামলাতে গেলে কোনো না কোনো ক্ষেত্রে অবহেলা চলে আসতে পারে। তাই আমি মনোযোগ দিয়ে সংসার করতেই চাই। এ বিষয়টি নিয়েই বারবার সংবাদ হচ্ছে যে, আমি অভিনয় ছেড়ে দিচ্ছি। আপাতত আমি অভিনয় নিয়েই চিন্তা করছি, এর বাইরে কিছু নয়।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION