বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

জাতীয় শোক দিবস: হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আলোচনা সভা

বলরাম দাশ অনুপম:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা এবং বিশেষ প্রার্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে সংগঠনের কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি এডভোকেট দীপংকর বডুয়া পিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দনের সঞ্চালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন-বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক সুপ্ত ভূষন বডুয়া। এতে বক্তব্যে রাখেন-বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতিমন্ডলীর সদস্য উদয় শংকর পাল মিঠু, জেলা বৌদ্ধ সমিতির সভাপতি রবীন্দ্র বিজয় বডুয়া, জেলা ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ পরিমল কান্তি দাশ, জেলা সিনিয়র কর্মকর্তা ডাঃ চন্দন কান্তি দাশ, সদর উপজেলা ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক বলরাম দাশ অনুপম, জেলা আইনজীবি ঐক্য পরিষদের সদস্য সচিব এড. বাপ্পী শর্মা। উপস্থিত ছিলেন-জেলা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক কিশোর বডুয়া, কর্মকর্তা অমর বিন্দু বডুয়া, মংথ্নেলা রাখাইন, সোহেল বডুয়া, সজল কান্তি দে, সদরের সাধারণ সম্পাদক অজয় আচার্য্য, শিপন বডুয়া, সুমন চৌধুরী, লালন পাল, প্রিতম ধর, সুজন শর্মা জন, জ্যোতি মল্লিক বাবু, জয় বডুয়া, জয়রাম দে প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র গীতাপাঠ করেন মৃদুল মল্লিক ও ত্রিপিটক পাঠ করেন কৌশিক বড়ুয়া।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION