বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

সাবেক ভূমিমন্ত্রীর সম্পদ ও অর্থপাচারের ২৩ বস্তা রেকর্ডপত্র উদ্ধার

ভয়েস নিউজ ডেস্ক:

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর লুকিয়ে রাখা ২৩ বস্তা বিভিন্ন ধরনের রেকর্ডপত্র উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রবিবার (২১ সেপ্টেম্বর) ভোর রাত ৪টার দিকে উপ-পরিচালক মশিউর রহমানের নেতৃত্বে দুদকের একটি দল চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা এলাকা থেকে এসব জব্দ করে।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো আকতারুল ইসলাম জানান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আরামিট গ্রুপের বিভিন্ন রেকর্ডপত্র ও তার দেশে-বিদেশের সম্পত্তি সংক্রান্ত রেকর্ডপত্র লুকিয়ে ফেলার চেষ্টা করা হয়। তার স্ত্রী রুকমিলা জামানের ড্রাইভার ইলিয়াস তালুকদার নিজ বাড়িতে নিয়ে রাখেন। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রবিবার ভোর রাতে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের উপস্থিতিতে সেখানে অভিযান চালানো হয়।

জব্দ করা বিপুল পরিমাণ আলামত প্রাথমিকভাবে পর্যালোচনা করে জানা যায়, ইতোপূর্বে পাওয়া ইউকে, ইউএসএ, দুবাই ও সিঙ্গাপুরে ৫৮২টি সম্পদ ছাড়াও ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, কম্বোডিয়ায় সম্পদ অর্জনের রেকর্ডপত্র পাওয়া গেছে। এছাড়া দেশে-বিদেশে কেনা বাড়ির মালিকানা, ভাড়ার আয়, মেইটেনেন্স ব্যয়সহ বিভিন্ন তথ্য ও ডকুমেন্টস রয়েছে।

দুদকের উপ-পরিচালক মশিউর রহমান জানান, সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে মুদ্রা পাচার তথা মানিলন্ডারিংয়ের তথ্য-প্রমাণও এসব রেকর্ড পত্রে রয়েছে।

তিনি জানান, বিপুল পরিমাণ এসব ডকুমেন্টস পর্যালোচনা করতে সময় প্রয়োজন। অনুসন্ধান টাস্কফোর্স ২৩ বস্তায় রক্ষিত ডকুমেন্টস পর্যায়ক্রমে পর্যালোচনা করে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দুর্নীতি দমন কমিশন বরাবর উপস্থাপন করবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION