শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

বিশেষ অভিযানে ঈদগাঁওতে দেশীয় অস্ত্রসহ সিএনজি চালক গ্রেফতার

ভয়েস প্রতিবেদক:

ঈদগাঁওতে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুকসহ এক সিএনজি চালককে গ্রেফতার করেছে আমও পুলিশ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে ঈদগাঁও বাস স্টেশনের আনু মিয়া সিকদারের পেট্রোল পাম্প এলাকায় থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহজনকভাবে অবস্থানরত এক সিএনজি চালককে তল্লাশী করলে তার কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সিএনজি চালকের নাম জাফর আলম (৩৭)। সে ঈদগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৃত সিদ্দিক আহমদের ছেলে।

এ ব্যাপারে ঈদগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ জানান, এসআই বদিউল আমলের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে অস্ত্রটি উদ্ধার হয় এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, তার সঙ্গে অন্য কোনো অপরাধচক্র জড়িত আছে কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION