বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

বাধ্যতামূলক মাস্ক পরিধান:মহেশখালী-কক্সবাজার পারপার স্পীড ভাড়া ৭৫ টাকা

ভয়েস প্রতিবেদক, মহেশখালী
অবশেষে মহেশখালী কক্সবাজার ঘাটে পূর্বের বোট ভাড়া পুণঃ নির্ধারণ করার ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামিরুল ইসলাম। বিশ্বব্যাপী করোনাভাইরাস এর প্রভাব শুরু হওয়ার পর থেকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার স্বার্থে অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত হয়েছিল। এতে করে স্পিডবোট ও গামবোটে দ্বিগুণ ভাড়া নেয়া হতো।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১৮ আগস্ট থেকে প্রতি জন ৭৫ টাকা ভাড়ায় ১১ জন যাত্রী পরিবহন করবে স্পিডবোট এবং প্রতি জন ৩০ টাকা ভাড়ায় ৪০ জন যাত্রী পরিবহন করবে প্রতিটি ঘাম বোট। অপরদিকে মহেশখালী থেকে চৌফলদন্ডী ঘাটে পূর্ব নির্ধারিত প্রতিজন ৬০ টাকা ভাড়া বলবৎ থাকবে। আরো জানা যায়, নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া কিংবা যেকোন ধরনের যাত্রী হয়রানি করা হলে দ্রুত উপজেলা নির্বাহি অফিসার মহেশখালী বরাবর অভিযোগ জানানোর পরামর্শ দেন।

এই ব্যাপারে উপজেলা নির্বাহি অফিসার মোঃ জামিরুল ইসলাম জানান, মহেশখালী দ্বীপাঞ্চলের মানুষ বেশিরভাগই দরিদ্র। বাড়তি বোট ভাড়া তাদের উপর খুব বেশি চাপ হয়ে যায়। তাই প্রশাসন পূর্ব নির্ধারিত ভাড়া নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে প্রত্যেক যাত্রীকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে। অন্যথায় জরিমানা করা হবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION