শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে জিয়ার বিরুদ্ধে বিষোদ্গার: রিজভী

ভয়েস নিউজ ডেস্ক:

বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই সরকার জিয়াউর রহমানের বিরুদ্ধে বিষোদ্গার করছে বলে অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী।

সোমবার দুপুরে এক আলোচনা সভায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এই অভিযোগ করেন।

তিনি বলেন, “জাতীয় দুযোর্গময় মুহূর্তে জাতীয় নেতৃত্বের অভাবে যে ব্যক্তিটি স্বাধীনতার ঘোষণা দিলেন, জাতীয় নেতৃত্ব যে দায়িত্ব পালন করেননি সেদিন একজন মেজর সেই দায়িত্ব পালন করেছেন, জাতির কান্ডারী হিসেবে ভূমিকা পালন করেছেন। আজকে মিডিয়াকে নিয়ন্ত্রণ করে, মিডিয়ার সমস্ত আলো একজন ব্যক্তির দিকে টেনে নিয়ে তার বিরুদ্ধে বিষোদ্গার করছে তারা (সরকার)।

“কারণ একটাই- জিয়াউর রহমানের কেন এতো জনপ্রিয়তা, তার দলের কেন এত জনপ্রিয়তা। তার রাজনৈতিক দর্শন বাংলাদেশী জাতীয়তাবাদ এবং বহুদলীয় গণতন্ত্রের যে চেতনা, এই চেতনা কেনো সে এখানে প্রতিষ্ঠিত করেছে? এটাই হচ্ছে তাদের ক্ষোভ, অন্য কিছুই নয়। সেজন্য সমস্ত প্রতিহিংসা, সমস্ত ঈর্শ্বা ও ক্ষোভ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ওপরে।”

জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে প্রয়াত শিক্ষাবিদ অধ্যাপক এমাজ উদ্দীন আহমদের স্মরণে এই আলোচনা সভা হয়।

অধ্যাপক এমাজউদ্দীনের স্মৃতি তুলে ধরে রিজভী বলেন, “স্যার ছিলেন একজন মহীরুহ, একজন প্রখ্যাত একাডেমিক ব্যক্তিত্ব। সুউচ্চ পর্বতের মতো তার ব্যক্তিত্ব ও বুদ্ধিবৃত্তিক উচ্চতা ও তার জ্ঞানের ভাণ্ডার। আমরা এইরকম মানুষদেরও আজকে হারিয়ে ফেলছি।”

জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে প্রয়াত শিক্ষাবিদ অধ্যাপক এমাজ উদ্দীন আহমদের স্মরণে এই আলোচনা সভা হয়।

সংগঠনের চেয়ারম্যান মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় আলোচনা সভায় খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল লতিফ মাসুম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক সুকোমল বড়ুয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বিলকিস ইসলাম, ফরিদউদ্দিন দেন। সূত্র:বিডিনিউজ।

ভয়েস /জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION