রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

আজ শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা

ধর্ম ডেস্ক:
পবিত্র হজের ধারাবাহিক আনুষ্ঠানিকতায় আজ ১০ জিলহজ মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করছেন বিশ্বের বিভিন্ন দেশের হাজিরা। ফজরের নামাজ শেষে মুজদালিফা ত্যাগ করে তারা মিনার জামারাত আল-আকাবায় পৌঁছে ‘বড় শয়তান’কে প্রতীকীভাবে পাথর নিক্ষেপ শুরু করেন।

এর আগে সোমবার হজ কার্যক্রম শুরু হয়। মঙ্গলবার (২৬ মে) আরাফাতের ময়দানে সমবেত হন ১৬ লাখেরও বেশি হাজি, যা হজের অন্যতম প্রধান আনুষ্ঠানিকতা হিসেবে বিবেচিত।

হজের নিয়ম অনুযায়ী ১১, ১২ ও ১৩ জিলহজ পর্যন্ত মিনায় অবস্থান করে হাজিরা জামারাতের তিনটি স্তম্ভ—ছোট, মাঝারি ও বড় শয়তান—এ পাথর নিক্ষেপ করবেন। পূর্বে সংগ্রহ করা পাথর ব্যবহার করেই এই প্রতীকী আচার সম্পন্ন করা হয়।

ইসলামের বিশ্বাস অনুযায়ী, এই পাথর নিক্ষেপ শয়তানের প্রলোভন ও কুমন্ত্রণার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদের অংশ। সামর্থ্যবান মুসলমানদের জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ হিসেবে গণ্য করা হয়।

এবারের হজে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লক্ষাধিক মুসল্লি অংশ নিয়েছেন। তবে মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েলসহ বিভিন্ন ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেও হজ কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

এদিকে মক্কায় তাপমাত্রা বেড়ে ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। ফলে সৌদি কর্তৃপক্ষ হাজিদের পর্যাপ্ত পানি পান, ছায়ায় থাকা এবং রোদ থেকে সুরক্ষিত থাকার নির্দেশনা দিয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION