বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

সমন্বয়সভা: কক্সবাজার পৌরসভার সড়ক-উপসড়কের কাজ শুরু বৃষ্টি কমলেই

জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সমন্বয় সভা

ভয়েস প্রতিবেদক:

জেলা প্রশাসন এবং কক্সবাজার পৌরসভার মেয়রসহ প্রকৌশল শাখার কর্মকর্তা ও ঠিকাদারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মুহাম্মদ নুরুল আলম, সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার সিরাজুল কালাম বাবুল, উপ-সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার টিটন দাশসহ বিভিন্ন ঠিকাদার এবং তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় করোনার কারনে প্রায় ৫ মাস বন্ধ থাকা পর্যটন নগরীর চলমান উন্নয়ন কর্মকান্ডগুলোর অগ্রগতিসহ অসম্পন্ন কাজ দ্রুত শেষ করার উপর গুরুত্বারূপ করা হয়।

সেই সাথে বৃষ্টি কমার সাথে সাথে পৌর এলাকার সড়ক, উপ-সড়কগুলোর কাজ আরও বেশি জনবল দিয়ে পুরোদমে শুরু হবে বলে জানানো হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION