মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

উনিশে বিশ্বজয়, একুশে ইউরোপ?

কিলিয়ান এমবাপে

ভয়েস নিউজ ডেস্ক:

মাত্র দু’বছর আগে ফ্রান্স জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জিতেছেন কিলিয়ান এমবাপে। ফ্রান্সের ইতিহাসে তরুণ ফুটবলার হিসেবে বিশ্বকাপে গোল করেন এই তরুণ। ২০১৮-তে ১৯ বছরে থাকা এমবাপের কীর্তি আরও আছে। ব্রাজিল কিংবদন্তি পেলের পর সবচেয়ে তরুণ স্কোরার হিসেবে ফাইনালে গোল করেছিলেন এমবাপে। সেই এমবাপে তরুণ বয়সেই বিশ্বকাপ জিতেছেন। ফাইনালের আমেজ কেমন তা ভালোই জানা আছে এই ফরাসি স্ট্রাইকারের। ক্লাব দল পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে উঠে সেইরকম আমেজ পাচ্ছেন এমবাপে।

মঙ্গলবার আরবি লাইপজিগকে ৩-০ তে হারিয়ে দলের সঙ্গে নিজেও প্রথমবার চ্যাম্পিয়নস লিগ ফাইনালে খেলবেন এমবাপে। বড় টুর্নামেন্টের ফাইনালের আবহ সম্পর্কে জানেন। আরও একবার সেই রকম আমেজ উপভোগের সুযোগ পাচ্ছেন। ‘বিশ্বকাপ ফাইনালে আমরা একটা দারুণ ভারসাম্যপূর্ণ গ্রুপ তৈরি করেছিলাম। যেখানে সবাই সবার গুরুত্বটা বুঝতে পেরেছি, এবং সেই মতো নিজের কাজ করেছিল। পিএসজির হয়েও আমাদের ঠিক একই অবস্থা।’ ‘উৎসবমুখর এমবাপে জানিয়েছেন, ‘তাই আমি এখানে বিশ্বকাপ ফাইনালের আমেজ পাচ্ছি। আমরা একটা পরিবারের মতো, মাঠের বাইরে আমরা অনেক সময় এক হয়ে থাকছি। অনেকে হয়তো এটাকে নেতিবাচক দৃষ্টিতে দেখবে কিন্তু আমাদের সাফল্যের পেছনে এই কৌশল কাজে দিয়েছে। সতীর্থ যদি আপনার খুব ভালো বন্ধু হয় তবে তার জন্য মাঠে যে কোনো কিছু করা সম্ভব।’

আরবি লাইপজিগের বিপক্ষে খুব ভালো খেলতে পারেননি এমবাপে। তবে মাত্রই গোড়ালির ইনজুরি থেকে ফেরা এই অমিত প্রতিভাবান ফুটবলার তাকিয়ে আছেন সামনে। ২৩ আগস্টের ফাইনালে নিজের সেরাটা দিতে চান তিনি, ‘সেন্ট এতিয়েনের বিপক্ষে ইনজুরিতে পড়ার পর ভেবেছিলাম চ্যাম্পিয়নস লিগে খেলতে পারব না। কিন্তু আমার ভাগ্য ভালো যে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল দুই ম্যাচেই খেলেছি। এতে অনেকটা ম্যাচ ফিটনেস পেয়েছি আশা করি ফাইনালে আরও ভালো করব।’ সূত্র: দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION