শুক্রবার, ১৯ Jun ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সংগৃহীত ছবি ভয়েস নিউজ ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১২ হাজার ৯৪৩টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ৪০৯ জনের শরীরে।
দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর শুক্রবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৮৬১ জনে।
আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৯০ হাজার ৩৫০ জন। এর মধ্যে নতুন করে ৩ হাজার ৬২৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন।
দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
চব্বিশ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৮.৫৫ শতাংশ; শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৯ .৪৫ শতাংশ এবং মৃত্যুর হার ১.৩৩ শতাংশ।
গত এক দিনে যারা মারা গেছেন তাদের ২৭ জন পুরুষ, ১২ জন নারী। ৩৬ জন হাসপাতালে এবং ৩ জন বাড়িতে মারা গেছেন।
তাদের মধ্যে ২৫ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। পাঁচজনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, চার জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, চার জনের বয়স ৩১- ৪০ বছরের মধ্যে এবং একজনের বয়স ২১-৩০ বছরের মধ্যে ছিল।
চব্বিশ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ২৩ জন ঢাকা বিভাগের; পাঁচজন চট্টগ্রাম বিভাগের, একজন রাজশাহী বিভাগের, তিনজন খুলনা বিভাগের, দুই জন বরিশাল বিভাগের, চারজন সিলেট বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। সূত্র:দেশরূপান্তর।
ভয়েস/জেইউ।