বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

বিশ বছরের সংস্কারবিহীন সড়কে ধানের চারা রোপন করে প্রতিবাদ

মো: ফারুক, পেকুয়া:

পেকুয়ায় বিশ বছর ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে থাকা সড়কটি সংস্কার করার জন্য মৌন প্রতিবাদের অংশ হিসাবে ধানের চারা রোপন করে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসীরা।

শুক্রবার (২১আগস্ট) সকাল ১১টার দিকে বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকার পূর্বভারুয়াখালী, রব্বান পাড়া, ঝুম পাড়া, বড় ঝুম পাড়া ও নতুন ঘোনার লোকজনের একমাত্র চলাচলের সড়ক দীর্ঘকাল যাবত সংস্কার না হওয়ায় ঐক্যবদ্ধ হয়ে তারা প্রতিবাদস্বরূপ সড়কে ধানের চারা রোপন করেন।

এসময় স্থানীয় গোলাম রহমান পুতু, নুরুল হুদা ও সেকান্দর আক্ষেপ করে জানান, এসড়কটি দিয়ে দৈনিক হাজার মানুষ ছাড়াও তিন শতাধিক শিক্ষার্থী চলাচল করে থাকে। প্রতি নির্বাচনের আগে চেয়ারম্যান মেম্বারগণ ভোট আদায় করার জন্য প্রতিশ্রুতি দেন সড়কটি সংস্কার করে দিবেন। কিন্তু তারা আসে আর যায়, তারপরও সড়কটি সংস্কার হয়না। বর্তমান ইউপি সদস্য ইউনুছের অবেহলার কারণে সড়কটি সংস্কার হচ্ছেনা বলেও দাবী করেন তারা।

সংশ্লিষ্ট চেয়ারম্যান, মেম্বারদের প্রতি আবেদন জানিয়ে স্থানীয়রা আরো বলেন, জনগণ ও শিক্ষার্থীদের দুঃখ লাগবে সড়কটি দ্রুত সংস্কার করে নির্বাচনী ওয়াদা রক্ষা করা হউক।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION