বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

পেকুয়ায় ফেরিওয়ালার গলিত লাশ উদ্ধার

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়ায় হারুনুর রশিদ (২৪) নামে এক ফেরিওয়ালার গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে পেকুয়া চৌমুহনীর পার্শ্বে একটি ভাড়াবাসা থেকে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। হারুনুর রশিদ চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রাজাকান্তপুর এলাকার মৃত রাজিবুল ইসলামের ছেলে।

হারুনুর রশিদের মামাতো ভাই দুলাল জানায়, প্রায় ৮বছর ধরে হারুন পেকুয়ায় ফেরিওয়ালার ব্যবসা করে আসছেন। একই সাথে আমরাও ১২জনের মত একটি দল একই ব্যবসা করে আসছি। গত এক সপ্তাহ আগে হারুন বাড়ি থেকে এসেছে। দুইদিন আগেও আমার বাসায় এসেছে। আমরা এক সাথে লুডু খেলেছি। সে সুস্থ ছিল। আমাদের সাথে কারো কোন ধরনের শত্রুতা ছিল না। বাসায় একা থাকত হারুন। আমরা ভিন্ন বাসায় থাকি। কোন এক সময় সে হয়তো মারা গেছে।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ কামরুল আজম জানায়, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ভিতরে দরজার হুক লাগানো ছিল। মনে হয় এটা স্বাভাবিক মৃত্যু। লাশের ধরন দেখে মনে হচ্ছে ২দিন আগে মারা গেছে। লাশের স্বজনদের খবর পাঠিয়েছি। সেখানকার থানায় ম্যাসেজ দিয়েছি। তারা আসুক এরপর করনীয় কি দেখা যাবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION