মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

অবশেষে মেসির বার্সা ছাড়ার ঘোষনা!

খেলাধুলা ডেস্ক:

‘দলে তোমাকে বিশেষ সুযোগ-সুবিধাগুলো দেওয়ার দিন শেষ’- বার্সেলোনার নবনিযুক্ত কোচ রোনাল্ড কোম্যান লিওনেল মেসিকে কথা বলার পরই ক্লাবটিতে ২০ বছরের ক্যারিয়ারে ইতি টানার ঘোষণা দিয়েছেন বলে সংবাদমাধ্যমে খবর।

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে লজ্জাজনক হারের পর মেসির বার্সেলোনা ছাড়ার গুঞ্জন আরও জোরালো হয়। এই পরাজয়ের জেরে ছাঁটাই হন কোচ কিকে সেতিয়েন। তার স্থলাভিষিক্ত করা হয় ক্লাবটির সাবেক তারকা ফুটবলার ও নেদারল্যান্ডসের কোচ কোম্যানকে।

আর্জেন্টিনার একটি সংবাদমাধ্যমে বরাত দিয়ে মেইল অনলাইন জানিয়েছে, দায়িত্ব নেওয়ার পর পরই নাকি মেসির সঙ্গে দেখা করেছেন কোম্যান।

দারিও ওলে নামে আর্জেন্টাইন সংবাদমাধ্যমের দাবি ওই সাক্ষাতে নবনিযুক্ত কোচ কোম্যান নাকি মেসিকে বলেছেন- “দলে তোমাকে বাড়তি সুযোগ-সুবিধা দেওয়ার দিন শেষ। দলের জন্য তোমাকে সবকিছুই করতে হবে। আমি অনমনীয় হব, দল নিয়ে তোমাকে চিন্তা করতেই হবে।”

রিপোর্টে বলা হয়, কোম্যানের এমন মন্তব্যের পরই মেসি সিদ্ধান্ত নিয়ে নেন, ক্লাবটি ছেড়ে দেবেন ছয়বারের বর্ষসেরা এই ফুটবলার। এক ফ্যাক্স বার্তায় এই সিদ্ধান্তের কথা কাতালান ক্লাবটির হর্তাকর্তাদের জানিয়ে দিয়েছেন।

এদিকে, বার্সেলোনার সবচেয়ে বড় তারকার ক্লাব ছাড়ার সিদ্ধান্তে চাপ বেড়েছে ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের ওপর। সমর্থকরা বার্সেলোনা ক্লাবের প্রধান কার্যালয়ের বাইরে জড়ো হয়ে বার্তোমেউয়ের পদত্যাগ চেয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। অবশ্য বার্তোমেউ জানিয়ে দিয়েছেন, সরে দাঁড়ানোর চিন্তা নেই তার।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION