শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

অর্থমন্ত্রীর আশা:‘পদ্মা সেতুর কাজ শেষ হবে ২০২২ সালে’

আ হ ম মুস্তফা কামাল

ভয়েস নিউজ ডেস্ক:

দেশের সর্ববৃহৎ পদ্মা সেতুর কাজ ২০২২ সালে শেষ হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার(২৬ আগস্ট) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা পরবর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মুস্তফা কামাল বলেন, ২০২২ সাল পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের কাজ বাড়ানো হয়েছে। এর আগে এই সেতুর কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের মধ্যে। সেভাবেই কাজটি এগুচ্ছিলো। কিন্তু করোনা ভাইরাস সব কিছুই ওলট-পালট করে দিয়েছে।
তিনি জানান, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতু ও নদী শাসন কাজ তদারকির জন্য কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট নিয়োগের চুক্তিমূল্য অনুমোদন হয়েছে। প্রকল্পের মূল্য ধরা হয়েছে ৩৪৮ কোটি ১ লাখ ৩২ হাজার ৫৫১ টাকা। তিনি জানান, সভায় ২০২১ শিক্ষাবর্ষের মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), ইবতেদায়ি ও দাখিল স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই সরবরাহের দরপ্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সুত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION