মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা

উখিয়ায় ধান কাটার কম্বাইন হারভেস্টার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি:
কৃষি যন্রপাতিতে উন্নয়ন সহযোগিতা প্রদান কর্মসূচির আওতায় কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রত্নাপালং গ্রামের কৃষক উজ্জ্বল বড়ুয়াকে কম্বাইন হারভেস্টার প্রদান করা হয়েছে। আজ শনিবার সকালে উখিয়া উপজেলা পরিষদ চত্তরে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দোলন চন্দ্র রায় কৃষকের হাতে যন্রটি বুঝিয়ে দেন।

উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দোলন চন্দ্র রায় বলেন, চলতি বোরো মৌসুমে ধান কর্তন,ঝাড়াই,মাড়াই,বস্তাবন্দী করার জন্য সরকার ভুর্তকিতে কৃষককে যন্রটি প্রদান করা হয়।তিনি আরো বলেন, প্রতি একর জমিতে ধান কেটে ঘরে আনতে ১০/১২ জন শ্রমিকের প্রয়োজন হয়।কম্বাইন হারভেস্টার মেশিন ব্যবহার করে ২ ঘন্টার মধ্যে ১ একর জমির ধান কাটা,মাড়াই, ঝাড়া এবং বস্তাবন্ধী করা সম্ভব।

এদিকে কৃষক উজ্জ্বল বড়ুয়া যন্ত্রটি পেয়ে উপজেলা কৃষি বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। কম্বাইন হারভেস্টার বিতরনকালে উপজেলার বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে,কম্বাইন হারভেস্টারটির বাজার মূল্য ২৮ লক্ষ টাকা। এখানে কৃষক দিয়েছে ১৪ লক্ষ টাকা, বাকি ১৪ লক্ষ টাকা সরকার ভুর্তকি দিয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION