মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:২২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

আবারো থ্রিজি-ফোরজি চালু রোহিঙ্গা ক্যাম্প এলাকায় 

ভয়েস নিউজ ডেস্ক:

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দ্রুতগতির ইন্টারনেট সেবা থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক পুনরায় চালু করেছে মোবাইল অপারেটরগুলো।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশনা পেয়ে এসব সেবা চালু করা হয়। বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক জাকির হোসেন খান রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।

২০১৯ সালের ১০ সেপ্টেম্বরের পর থেকে সরকার নিরাপত্তা বিবেচনায় টেকনাফ ও উখিয়া এলাকায় মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট সেবা বন্ধ রাখে। প্রায় এক বছর বন্ধ থাকার পর এসব এলাকায় পুনরায় থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক চালুর সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে গত ২৬ আগস্ট ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে চিঠি দেয় বিটিআরসি।

এদিকে, সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিন। একই সঙ্গে সরকারের এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেও আখ্যায়িত করেছে সংস্থাটি। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION