মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

বার্সেলোনায় বিশ বছর মেসির বিচ্ছেদ কী আইনি লড়াইয়ে হবে ?

লিওনেল মেসি

ভয়েস নিউজ ডেস্ক:

২০ বছর ধরে যে ক্লাবের সঙ্গে তার অস্তিত্ব মিশে আছে, সেই ক্লাব থেকে বিদায়টা হোক তিক্ততায় ভরা, এটি লিওনেল মেসি চাননি। চাননি বলেই ভেবেছিলেন রবিবার বার্সেলোনায় পিসিআর টেস্ট (করোনা পরীক্ষা) করাবেন, যোগ দেবেন সোমবার আনুষ্ঠানিকভাবে শুরু প্রাক-মৌসুম প্রস্তুতিতে। কিন্তু বার্সেলোনা তার সঙ্গে আলোচনায় বসতে অস্বীকার করায় মন বদলেছেন ক্লাবটির আর্জেন্টাইন সুপারস্টার। সিদ্ধান্ত নিয়েছেন পিসিআর টেস্ট করাতে যাবেন না, যোগও দেবেন না অনুশীলনে। ভেবে দেখেছেন, এটা করলে আইনগত জটিলতায় পড়তে পারেন।

রবিবার মেসি করোনাভাইরাস পরীক্ষার জন্য ন্যু ক্যাম্পে যাবেন না, এই খবর প্রথম দিয়েছে স্পেনের বেসরকারি রেডিও আরএসি ১। দৈনিক মার্কাও পরে দেখেছে খবর সত্যি। অর্থাৎ বার্সেলোনা-মেসি বিচ্ছেদপর্ব মোটেই স্বাভাবিক হচ্ছে না। আইনি যুদ্ধই হতে যাচ্ছে। বার্সেলোনা বোর্ড ভেবেছিল মেসি তার আগের সিদ্ধান্ত অনুযায়ী করোনা পরীক্ষা দেবেন, অনুশীলনেও যোগ দেবেন। এখন সেই সিদ্ধান্ত থেকে তাকে সরে দাঁড়াতে দেখাটা তাদের কাছে খুবই অপ্রত্যাশিত ঠেকছে।

মেসি ধরেই নিয়েছেন তিনি যেহেতু আনুষ্ঠানিকভাবে দল ছাড়ার অনুরোধ জানিয়েছেন, বার্সেলোনায় তার সময় শেষ হয়ে গেছে। নিজেকে ক্লাবের অংশ মনে না করায় ন্যু ক্যাম্প থেকে প্রাপ্য বিদায়ী সংবর্ধনা নিশ্চিত করতে চান ছয়বারের ব্যালন ডি’অরজয়ী ফুটবলার।

বার্সেলোনা অবশ্য এখনও আগের অবস্থানে অনড়। কাতালান ক্লাবটি বলছে, মেসিকে নিতে চাওয়া ক্লাব রিলিজ ক্লজের ৭০০ মিলিয়ন ইউরো না দিলে এই গ্রীষ্মে বার্সেলোনা ছেড়ে যাওয়া হবে না তার।

এরিক আবিদালের বিদায়ের পর বার্সেলোনার ক্রীড়া পরিচালক পদে অভিষিক্ত রামন প্লানেস সেদিন বার্সেলোনায় ফ্রান্সিসকো ত্রিঙ্কাওয়ের পরিচিতি অনুষ্ঠানে বলেছেন, ক্লাবের সঙ্গে মেসির চুক্তিটি এখনও শেষ হয়নি। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION