বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপে সংঘর্ষে আহত ১২

ভয়েস প্রতিবেদক, উখিয়া:
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে আধিপত্যকে কেন্দ্র দুইদিন ধরে থেমে থেমে সংঘর্ষে অন্তত ১২জন আহত হয়েছে। তবে আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। শনিবার থেকে রবিবার বিকাল পর্যন্ত কুতুপালং ক্যাম্পের মুন্না গ্রুপ এবং ইসলাম মাহাদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার প্রথমে ফাঁকা গুলি বর্ষণ ও পরে রবিবার বিকাল পর্যন্ত থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বর্তমানে উক্ত ক্যাম্পের পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন ১৪ এপিবিএনর অধিনায়ক (পুলিশ সুপার) মো: আতিকুল ইসলাম।

আতিকুল ইসলাম কক্সবাজার ভয়েসকে জানিয়েছেন, ‘উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের মুন্না গ্রুপের সাথে অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ইসলাম মাহাদ গ্রুপের মধ্যে ইয়াবার আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। পরে গত শনিবার ফাঁকা গুলিবর্ষণের মাধ্যমে প্রকাশ্যে রূপ নেয়। এরই ধারাবাহিকতায় রবিবারও থেমে থেমে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষের সংঘর্ষে ২০টিরও বেশী রেহিঙ্গাদের ঝুঁপড়ি ঘর, বেশ কয়েকটি ওয়াটার সাপ্লাইয়ের ট্যাং ভাংচুর করে। খবর পেয়ে এপিবিএনের সদস্য সহ আইনশৃংখলা বাহিনী ঘটনাস্থলে পৌছলে দুই গ্রুপের সদস্যরা পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহতদের পরিচয় পাওয়া যায়নি। সংঘর্ষে অংশ নেয়া রোহিঙ্গাদের ধরার চেষ্টা চলছে ’।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION