শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

শেষ পর্যন্ত সোনাদিয়ায় সমুদ্রবন্দর হচ্ছে না

ভয়েস নিউজ ডেস্ক:

দীর্ঘ ৮ বছর পর সরকার সিদ্ধান্ত নিয়েছে সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর হবে না। সোনাদিয়ার খুব কাছাকাছি মাতারবাড়িতে একটা সমুদ্রবন্দর নির্মাণ চলছে। পাশাপাশি সোনাদিয়ায় সমুদ্রবন্দর হলে দেশের প্রাকৃতিক বৈচিত্র্যের ভারসাম্য ক্ষুণ্ণ হবে। গবেষণায় এমন তথ্য জানার পর সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রকৃতির ক্ষতি করে সোনাদিয়ায় সমুদ্রবন্দর করার দরকার নেই।

এ কারণেই ২০১২ সালে প্রণীত ‘সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর কর্তৃপক্ষ আইন, ২০১২’ এর খসড়া বাতিল করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর কর্তৃপক্ষ আইন, ২০১২’ এর খসড়া নীতিগত অনুমোদনের বিষয়ে মন্ত্রিসভা কর্তৃক ২০১২ সালের ২ জানুয়ারি গৃহীত সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে সীমিত পরিসরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, যেহেতু সোনাদিয়ায় হচ্ছে না সেজন্য এখন আর ওই আইনের কোনও প্রয়োজনীয়তা নাই। তাই ওই আইন বাতিলের প্রস্তাব অনুমোদন দেওয়া হলো।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION