মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

বর্ষসেরা দলে মেসি, নাম নেই রোনালদো-নেইমারের

খেলাধুলা ডেস্ক:

বরাবরের মতো এবারও বর্ষসেরা দল গঠন করেছে ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়া (ইএসএম)। আর এই একাদশে স্প্যানিশ লা লিগা থেকে সুযোগ পেয়েছেন শুধুমাত্র লিওনেল মেসি ও তারই ক্লাব সতীর্থ গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন।আর্জেন্টাইন অধিনায়ক মেসির অবশ্য এসব একাদশ দেখার এখন সময় নেই। কেননা ২০ বছরের সম্পর্কের ক্লাব বার্সেলোনার সঙ্গে তার খারাপ সময় যাচ্ছে। ক্লাব ছাড়ার ব্যাপারে ইতোমধ্যে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। যদিও এ নিয়ে দু’পক্ষের মাঝে জটিলতা সৃষ্টি হয়েছে।

অন্যদিকে মেসি এই একাদশে জায়গা পেলেও তারই চিরপ্রতিদ্বন্দ্বী জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ব্রাত্য রয়েছেন। এমনকি সময়সাময়িক আরেক তারকা পিএসজির নেইমারও সুযোগ পাননি।

ইএসএমের এই প্যানেল ইউরোপের শীর্ষ মিডিয়াগুলো থেকে নির্বাচিত করা হয়। এই আউটলেটে মার্কা, লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্ত ও কিকারের মতো ওপরের সারির সংবাদমাধ্যমগুলো রয়েছে।তবে একাদশ গঠনে ভোটাভুটি হয়ে থাকে। যেখানে ২০১৯-২০ মৌসুমের খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিত্তিতেই ভোট দিয়ে থাকে।

একাদশে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা লিভারপুলের সর্বোচ্চ ৪ ফুটবলার রয়েছে। এরা হলেন, ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, ভার্জিল ফন ডাইক, অ্যান্ডি রোর্বেটসন ও জর্ডান হেন্ডারসন।বার্সা থেকে মেসি ও টের স্টেগেনই সুযোগ পেয়েছেন। তবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে কাউকে একাদশের যোগ্য হিসেবে রাখা হয়নি।

দলে এছাড়া রয়েছেন, আরবি লিগজিগের দায়োত উপামেকানো, ম্যানচেস্টার সিটির কেভিন দে ব্রুইনা, প্যারিস সেন্ট জার্মেইর আনহেল দি মারিয়া, বায়ার্ন মিউনিখের রবার্ট লেভান্ডভস্কি ও বুরুশিয়া ডর্টমুন্ডের আর্লি হালান্দ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION