মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

দীর্ঘ ৫ মাস পর দেশে ফিরেছেন সাকিবুল আল হাসান

খেলাধুলা ডেস্ক:

যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেছেন সাকিব আল হাসান। বুধবার রাত ২:৫০ মিনিটে কাতার এয়ারওয়েজে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন দেশ সেরা এই অলরাউন্ডার।বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বিমানবন্দরের ভিআইপি এন্ট্রির লগ বুক থেকে।

সকালে বিমানবন্দরে গিয়ে দেখা যায় ভিআইপি লাউঞ্জের লগ বুকে লেখা আছে, সাকিব-আল-হাসানের নাম ও তার গাড়ির সংখ্যা (দুটি)। পরে বিমানবন্দরে খোঁজ নিয়ে জানা যায় সাকিবের এ্যারাইভাল হয়েছে রাত ২টা ৫০ মিনিটে, কাতার এয়ারওয়েজে।বিমানবন্দরে নেমেই ঢাকাস্থ নিজ বাসায় চলে যান সাকিব।

এদিকে বিকেএসপি সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতির জন্য ঢাকায় ফেরার এক কী দুই দিন বাদে করোনা পরীক্ষা করাবেন আইসিসি কর্তৃক একবছর নিষিদ্ধ এই অলরাউন্ডার। পরীক্ষায় পজিটিভ হলে হোম কোয়ারেন্টাইনে থাকবেন। আর নেগেটিভ হলে দু-একদিনের মধ্যেই বিকেএসপিতে অনুশীলন শুরু করবেন তিনি।

উল্লেখ্য, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে গত মার্চে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন সাকিব। তারপর থেকে সেখানেই অবস্থান করছিলেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল ক্রিকেটাররটি।

ভযেস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION