মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:২২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

রোহিঙ্গা গণহত্যা মামলায় গাম্বিয়ার পাশে নেদারল্যান্ডস-কানাডা

আন্তর্জাতিক বিচারিক আদালতে গাম্বিয়ার দায়ের করা রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত মামলায় যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে কানাডা ও নেদারল্যান্ডস। বুধবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী ফ্রাসোঁয়া ফিলিপে শ্যাম্পে এবং নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী স্টেফ ব্লক এক যৌথ বিবৃতিতে একথা জানান। রোহিঙ্গা গণহত্যা বিষয়ক মামলায় সম্পৃক্ত হওয়ার জন্য কানাডা ও নেদারল্যান্ডসের আগ্রহ প্রকাশ করায় মামলাটি নতুন করে গতি পাবে।বিবৃতিতে মন্ত্রীদ্বয় বলেন, গণহত্যা কনভেনশন মেনে নেওয়া দেশগুলির গণহত্যা ঠেকানোই শুধু উদ্দেশ্য নয় বরং যারা এর জন্য দায়ী তাদেরকে দায়বদ্ধতার মধ্যে আনাটাও তাদের দায়িত্ব।

গাম্বিয়াকে সমর্থন দেওয়ার জন্য গণহত্যা কনভেনশন মেনে নেওয়া দেশগুলিকে কানাডা ও নেদারল্যান্ডস পুনরায় আহবান জানায় এই বিবৃতিতে। মিয়ানমারের গণহত্যাকারীদের শাস্তির আওতায় আনতে গাম্বিয়া অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছে বলেও দাবি করে।

এই কাজে সহায়তা করা দায়িত্ব মনে করে কানাডা ও নেদারল্যান্ডস। বিবৃতিতে উল্লেখ করা হয় আইনী বিষয়ে দেশ দুইটি সহায়তা করবে এবং বিশেষ করে যৌন নিপীড়ন ও নারী নির্যাতনের প্রতি বিশেষ গুরুত্ব দেবে।

উল্লেখ্য, গত বছর রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো হয়েছে এই মর্মে গাম্বিয়া আন্তর্জাতিক বিচারিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে। উভয়পক্ষের শুনানির পরে গত জানুয়ারি মাসে কোর্ট একটি অন্তবর্তীকালীন আদেশ দেয়। আদেশে মিয়ানমারকে গণহত্যা বন্ধের জন্য পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION