বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

পিএম দপ্তর থেকে ছাড় পাওয়ার ১৫ দিনের মধ্যেই সড়কের কাজ শুরু -কউক চেয়ারম্যান

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার শহরের প্রধান সড়ক চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। কিছুদূর পরপর শুধু গর্ত আর গর্ত। ছোট গর্ত থেকে আত্মরক্ষা করতে চেয়ে পড়ে যায় বড় গর্তে। চিত্রটি দীর্ঘদিনের।

বিশেষ করে বর্ষাকালে মারাত্মক দুর্ভোগ পোহাতে হয় শহরের সড়ক হয়ে চলাচলকারীদের। ঘটে দুর্ঘটনা। গর্তে পড়ে উল্টে যায় যানবাহন। ক্ষয়ক্ষতি হচ্ছে যানবাহনের।
এ প্রসঙ্গে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্নেল (অব.) ফোরকান আহমদের নিকট জানতে চাইলে বলেন, সড়কের উন্নয়নের ফাইল সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছেছে। সেখানকার ছাড় পাওয়ার ১৫ দিনের মধ্যেই কাজ শুরু হবে।

এদিকে, কিছুট হলেও জনদুর্ভোগ কমাতে উদ্যোগ নিয়েছে কউক। ইতোমধ্যে হলিডে মোড় থেকে বাজারঘাটা হয়ে কেন্দ্রীয় বাসস্টেশন পর্যন্ত সড়কের যেখানে খুব বেশি জরাজীর্ণ অবস্থা সেখানে সংস্কার করা হয়েছে। এতেকরে কিছুটা হলেও স্বস্তি মিলেছে।

আপাততঃ দুর্ভোগ বিবেচনায় অস্থায়ী ভিত্তিতে হলেও সড়কের সংস্কার করায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্নেল (অব.) ফোরকান আহমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে শহরবাসী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION