মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

বিশ্ব ফুটবলে করোনার থাবা, পিএসজির আরও তিন খেলোয়ার আক্রান্ত

খেলাধুলা ডেস্ক:

করোনাভাইরাস জেঁকে বসেছে পিএসজিতে। নেইমার, আঞ্জেল ডি মারিয়া ও লিয়েনদ্রো পেরেদেসের পর ফরাসি ক্লাবটির আরও তিনজন খেলোয়াড় ছোঁয়াচে এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে ইএসপিএন ও স্কাই স্পোর্টসের খবরে বলা হয়েছে।

বৃহস্পতিবার এক টুইট বার্তায় নতুন করে তিনজনের করোনাভাইরাসে আক্রান্তের খবর নিশ্চিত করেছে পিএসজিও। তাতে বলা হয়েছে, “সার্স সিওভি২ (করোনাভাইরাস) এর সবশেষ টেস্টে তিনজনের রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে।”

তবে নতুন আক্রান্ত খেলোয়াড়দের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নস লিগে রানার্স-আপ হওয়া পিএসজিতে মোট করোনা আক্রান্ত খেলোয়াড়ের সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে।

গত সোমবার ডি মারিয়া ও পেরেদেসের রিপোর্ট পজিটিভ আসে; বুধবার জানানো হয় করোনায় আক্রান্ত দলের সবচেয়ে বড় তারকা নেইমারও। তারা সবাই ছুটি কাটাতে স্পেনের ইবিজা দ্বীপে বেড়াতে গিয়েছিলেন।

লিগ ওয়ানের নতুন মৌসুমের সময় যখন ঘনিয়ে আসছে তখন একের পর করোনাভাইরাসে আক্রান্তের খবর আসছে পিএসজি থেকে। ফ্রান্সের লিগটির করোনা প্রটোকলও খুব কড়াকড়ি। কোনো ক্লাবে চারজনের এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেলে তাদের ম্যাচগুলো স্থগিত করা হবে।

এরই মধ্যে এই প্রটোকলের কবলে পড়েছে মার্শেই ক্লাব। লিগের উদ্বোধনীর দিন সেন্ত এতিয়েনের বিপক্ষে ক্লাবটির ম্যাচ স্থগিত করা হয়েছে। এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্তে খবর পাওয়া গেছে মঁপেলিয়ে, রেনে ও লিও ক্লাব থেকেও।

ভযেস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION