বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

জেলায় শুরু হচ্ছে ৩৫ মন্দির ও শ্মশানের উন্নয়ন কাজ

বলরাম দাশ অনুপম:
আগামী এক সপ্তাহের মধ্যে কক্সবাজার জেলায় শুরু হচ্ছে ৩৫ মন্দির ও শ্মশানের উন্নয়ন কাজ। ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় ট্রাস্টের আর্থিক সহযোগিতায় এই উন্নয়ন কাজ শুরু। এতে ব্যয় হবে ৩ কোটি ৭৫ লক্ষ টাকা।

এরই অংশ হিসেবে শুক্রবার (৪ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন মঠ, মন্দির ও শ্মাশান সরেজমিনে পরিদর্শন করেছেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কয়েকজন প্রকৌশলী।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবুল শর্মা জানান-কক্সবাজার পৌরসভায় ৫টি, সদরে ৪টি, রামুতে ৪টি, টেকনাফে ৩টি, চকরিয়ায় ৫টি, কুতুবদিয়ায় ৩টি, উখিয়ায় ৩টি মন্দির ও শ্মশানের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বাকীগুলোর মধ্যে পেকুয়া উপজেলায় ৫টি ও মহেশখালী উপজেলায় ৩টি মন্দির-শ্মশানের টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি জানান, কক্সবাজার পৌরসভায় ১৫ লক্ষ ও উপজেলায় ১০ লক্ষ টাকা করে প্রতিটি মন্দির ও শ্মশানের উন্নয়নে ব্যয় হবে। এই উন্নয়নমূলক কাজে তিনি সনাতনী নেতৃবৃন্দসহ সর্বস্তরের সনাতনী সমাজের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION