মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
France's forward Kylian Mbappe celebrates scoring the opening goal with his teammates during the UEFA Nations League football match between Sweden and France on September 5, 2020 at the Friends Arena in Solna, near Stockholm. (Photo by Jonathan NACKSTRAND / AFP) খেলাধুলা ডেস্ক:
অসাধারণ এক গোল করলেন কিলিয়ান এমবাপে। তার জাদুকরী পারফরম্যান্সে সুইডেনকে হারিয়ে উয়েফা নেশন্স লিগের শুভ সূচনা করেছে ফ্রান্স। স্টোকহোমের ফ্রেন্ডস অ্যারেনায় শনিবার রাতে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচটিতে স্বাগতিক সুইডেনকে ১-০ হারায় বিশ্ব চ্যাম্পিয়নরা। বিরতিতে যাওয়ার চার মিনিটে অসাধারণ নৈপুণ্যে একমাত্র জয়সূচক গোলটি করেন এমবাপে।
গত মৌসুম শেষে প্রতিযোগিতাটির শীর্ষ টায়ারে উঠে আসা সুইডেনের রক্ষণের সামনে রীতিমতো খাবি খাচ্ছিল ফ্রান্স। ম্যাচের ৪০ তম মিনিট পর্যন্ত গোলশূন্য থাকতে হয় দিদিয়ের দেশমের দলকে।এর মধ্যে এমবাপে গোলের খুব কাছে গেলেও লক্ষে রাখতে পারেনি শট। ২১ বছর বয়সী এই স্ট্রাইকারও শেষ পর্যন্ত ম্যাচের গোল শূন্যতা ভাঙেন। দারুণ ছিল তার গোলটি। বাঁ দিক দিয়ে বল পায়ে ডি-বক্সে ঢুকে দারুণ কৌশলে দুজনকে পরাস্ত করে দুরূহ কোণ থেকে ঠিকানা খুঁজে নেন এই পিএসজি তারকা।
এই গোলই শেষ পর্যন্ত ফ্রান্সকে পুরো তিন পয়েন্ট এনে দেয়। ম্যাচের বাকি সময়ে কোনো দলকেই ছন্দে দেখা যায়নি।
পুরোটা সময় জুড়ে নিজেকে খুঁজে ফেরা যোগ করা সময়ে হতাশা আরও বাড়ান অঁতোয়ান গ্রিজমান। অঁতনি মার্সিয়াল ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সফরকারীরা। কিন্তু স্পট কিকে ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মারেন বার্সেলোনা তারকা গ্রিজমান।
এদিকে, গ্রুপের অপর ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে প্রতিযোগিতাটির এবারের আসরেও শুভ সূচনা করেছে গত আসরের চ্যাম্পিয়ন পর্তুগাল।
ভয়েস/আআ