বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের বানিয়া কাটা এলাকায় প্রাচীন ঐতিহ্য গরুর লড়াই হয়েছে।
আজ ৬ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় ঐতিহ্যবাহী বানিয়ে কাটা মাঠে পূর্ব মাঝেরপাড়া গ্রামের মাহবুব আলমের গরু ও মোহাম্মদ আশেকের গরুর মধ্যে এই প্রতিযোগিতা হয়।
দুই গরুর মাঝে প্রতিযোগিতার পূর্বে গরুর মালিক দুইজনের মাঝে প্রতি ১০ হাজার টাকার বাজিতে স্ট্যাম্পে চুক্তি হন। লড়াইয়ে মোহাম্মদ আশেকের গরুর সাথে মাহবুব আলমের গরুটি পরাজিত হয়। ফলে আশেকের গরুটি বিজয় লাভ করে নগদ ১০ হাজার টাকা পুরস্কার অর্জন করেন। এ গরুর লড়াই টি উপভোগ করার জন্য দূরদূরান্ত থেকে হাজার হাজার দর্শক বানিয়া কাটা মাঠে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, উভয় মালিকের লড়াকু গরু দুটি প্রায় তিন লক্ষ টাকা দামে কিনা।
ভয়েস/জেইউ।