বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

সাংবাদিক রুবেলকে হত্যা চেষ্টার ঘটনায় মামলা

ভয়েস প্রতিবেদক:

সময় টেলিভিশনের কক্সবাজারের স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন রুবেলের উপর হামলার ঘটনায় জড়িত অজ্ঞাত দূর্বৃত্তদের আসামী করে মামলা দায়ের হয়েছে।রোববার রাত ৯ টায় হামলার শিকার সাংবাদিক সুজাউদ্দিন রুবেল বাদী হয়ে অজ্ঞাতনামা ৪ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন বলে জানান কক্সবাজার সদর থানার ওসি মাসুম খান।

সুজাউদ্দিন রুবেল সময় টেলিভিশনের পাশাপাশি অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডির জেলা প্রতিনিধি ও দৈনিক কক্সবাজারের বিশেষ প্রতিবেদক হিসেবে কর্মরত। এছাড়া তিনি কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য।

শনিবার রাত সোয়া ১২ টায় দৈনিক কক্সবাজার অফিস থেকে বাসায় ফেরার পথে তিনি কক্সবাজার শহরের কেন্দ্রিয় ঈদগাঁও ময়দান সংলগ্ন জেলা পরিষদের চেয়ারম্যানের বাসভবনের পাশের এলাকায় পৌঁছলে অজ্ঞাত ৪ জন দূর্বৃত্ত এ হামলা চালায়।

হামলাকালে অজ্ঞাত দূর্বৃত্তরা সুজাউদ্দিন রুবেলকে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। এসময় তার সঙ্গে থাকা ২ টি মোবাইল ফোন সেট দূর্বৃত্তরা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজনকে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।

ঘটনার বিবরণ দিয়ে হামলার শিকার সাংবাদিক সুজাউদ্দিন রুবেল বলেন, শনিবার রাতে দৈনিক কক্সবাজার পত্রিকার অফিস থেকে শহীদ সরণী দিয়ে পুলিশ সুপারের মোড় হয়ে তিনি বাড়ী ফিরছিলেন। সেখানে জেলা পরিষদের গেইট এলাকায় রুবেলের পিছনে সুঠামদেহী অজ্ঞাত এক যুবককে ব্যাটারি চালিত রিক্সা থেকে নামতে দেখেন। এক পর্যায়ে কক্সবাজার পৌর প্রিপ্যারেটরী উচ্চ বিদ্যালয়ের পশ্চিম গেইটের পর জেলা পরিষদের চেয়ারম্যানের বাসভবন পার হয়ে কেন্দ্রিয় ঈদগাঁও ময়দানের মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছেন।

“ পিছনে তাকিয়ে দেখেন সুঠামদেহী যুবক আমাকে অনুসরণ করে আসছিল। এক পর্যায়ে আলো-আঁধারী এলাকায় আমার সামনে একটি রিক্সায় বসা এক ব্যক্তি এবং অজ্ঞাত আরো ২ যুবককে দেখতে পাই। ”

রুবেল বলেন, “ এ পরিস্থিতিতে আমাকে অনুসরণকারি সুঠামদেহী যুবক আকস্মিক পিছন থেকে সজোরে গলা চিপে ধরে। পরে সেখানে আগে থেকে অবস্থানকারি অজ্ঞাত যুবকরা এসে আমার হাত-পা চেপে ধরে। এসময় তারা গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। ”

হামলায় তার মুখ দিয়ে জিহ্বা বের হয়ে আসলে আক্রমণকারিরা মৃত্যু হয়েছে ভেবে পালিয়ে যায় বলে জানান আহত সাংবাদিক।

রুবেল জানান, হামলাকারিরা পালিয়ে যাওয়ার সময় তার সঙ্গে থাকা ২ টি মোবাইল ফোন সেট ছিনিয়ে নিয়ে গেছে।

কক্সবাজার সদর থানার ওসি মাসুম খান বলেন, সাংবাদিক সুজাউদ্দিন রুবেলের উপর হামলার ঘটনায় অজ্ঞাতনামা ৪ জনকে আসামী করে থানায় মামলা নথিভূক্ত হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

তবে হামলার ঘটনাটি নিছক ছিনতাই নাকি অন্য কোন ঘটনার রেশ ধরে সংঘটিত হয়েছে তা খুঁজে বের করতে পুলিশ নানা তৎপরতা চালাচ্ছে বলেও জানান ওসি।

এদিকে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন। নেতৃবৃন্দ বলেছেন, কোন সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে এ হত্যার চেষ্টার ঘটনাটি ঘটিয়েছে। কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল এক বিবৃতিতে দ্রুত সময়ের মধ্যে হামলাকারিদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানান। অন্যতায় আন্দোলনের হুমকি দেন নেতৃবৃন্দ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION