সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

সাংবাদিক রুবেলের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য ও সময় টিভির স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন রুবেলের উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেছে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন (সিবিইউজে)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার পৌরসভা চত্বরে সিবিইউজের সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।

এ সময় বিএফইউজের কেন্দ্রীয় সদস্য এডভোকেট আয়াছুর রহমান, সিবিইউজের সহ সভাপতি আব্দুল কুদ্দুছ রানা, সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, সাংবাদিক নজিবুল ইসলাম, কক্সবাজার ভয়েস ডট কমের সম্পাদক বিশ্বজিত সেন, ফরহাদ ইকবালসহ সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মানববন্ধন কর্মসূচীতে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION