মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

মেসির বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার

খেলাধুলা ডেস্ক:

গত বছর কোপা আমেরিকায় কনমেবলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবলে যে নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন তা শেষ হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

দক্ষিণ আমেরিকা মহাদেশের ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা কনমেবলের প্রধান আলেজান্দ্রো ডমিঙ্গেসের সঙ্গে আলোচনার পর এএফএ’র প্রধান ক্লদিও তাপিয়া জানিয়েছেন, মেসির নিষেধাজ্ঞার মেয়াদ শেষ। খবরটি এএফএ’র অ্যাকাউন্টে টুইট করেও জানানো হয়েছে।

নিষেধাজ্ঞা শেষ হয়ে যাওয়া ২০২২ সালের বিশ্বকাপ বাছাইয়ের শুরু থেকেই আর্জেন্টিনার হয়ে খেলতে পারবেন ছয়বারের বর্ষসেরা ফুটবলার মেসি।

কোপা আমেরিকায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লাল কার্ড পাওয়ার জের ধরে মেজাজ হারিয়েছিলেন মেসি। একপর্যায়ে কনমেবলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলেন আর্জেন্টিনা অধিনায়ক।

সেই ঘটনার পর মেসিকে তিন মাসের জন্য নিষিদ্ধ করে কনমেবল, সঙ্গে ৫০ হাজার ডলার জরিমানাও করে। ধারণা করা হচ্ছিল সেই নিষেধাজ্ঞার কারণে ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি খেলতে পারবেন না মেসি।

কিন্তু করোনাভাইরাসের কারণে খেলার সূচি পরিবর্তন হয়েছে। কেটে গেছে মেসির নিষেধাজ্ঞার সময়ও। ফলে পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী, ৮ অক্টোবর ইকুয়েডর এবং ১৩ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে বাছাইপর্বের পর্বের ম্যাচে খেলতে কোনো বাধা নেই মেসির।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION