বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

কক্সবাজার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ওসি প্রদীপ

বিশেষ প্রতিবেদক: 

আলোচিত মেজর সিনহা হত্যা মামলার আসামি বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশকে কক্সবাজার থেকে চট্টগ্রাম কারাগারে নেয়া হচ্ছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে তাকে চট্টগ্রামে নেয়া হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা কারাগারের সুপার মোকাম্মেল হোসেন।

মোকাম্মেল হোসেন জানান, আগামী ১৪ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) এর একটি মামলায় হাজির করতে সকালে বিশেষ নিরাপত্তায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। উক্ত মামলায় হাজিরা শেষে আবারও কক্সবাজার কারাগারে ফেরত আসার কথা রয়েছে ওসি প্রদীপের।

গত ২৩ আগস্ট প্রদীপ ও তার স্ত্রী ‍চুমকি কারণের বিরুদ্ধে দুদকের চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয়-২ এর সহকারি পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ‘কৃত অপরাধের ঘটনাস্থল’ বিবেচনায় মামলাটি করা হয় দুদকের চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয়-১ এ।

মামলায় প্রদীপ কুমার দাশ ও চুমকি কারণের বিরুদ্ধে প্রায় চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। এর মধ্যে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকা ‘ওসি প্রদীপ’ ঘুষ-দুর্নীতির মাধ্যমে অর্জন করেছেন বলে দুদক অভিযোগ এনেছে। আরও ১৩ লাখ ১৩ হাজার ১৭৫ টাকার সম্পদের তথ্য বিবরণীতে গোপন করার অভিযোগও আনা হয়েছে চুমকির বিরুদ্ধে। প্রদীপ ঘুষ-দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করে স্ত্রীর নামে হস্তান্তর ও স্থানান্তর করেছেন বলেও দুদকের অনুসন্ধান প্রতিবেদন এবং এজাহারে বলা হয়েছে।

ওই মামলায় তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন গত ২৭ আগস্ট সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রদীপকে গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুল আলম আসামি প্রদীপের উপস্থিতিতে ১৪ সেপ্টেম্বর আবেদনের ওপর শুনানির সময় নির্ধারণ করেন।

গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ওই ঘটনায় সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস গত ৫ আগস্ট কক্সবাজারের একটি আদালতে হত্যা মামলা দায়ের করেন, সেখানে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকতসহ নয়জনকে আসামি করা হয়। মামলাটি তদন্ত করছে র‌্যাব। ওই মামলায় আদালতে আত্মসমর্পণ করার পর প্রদীপকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION