শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

চট্টগ্রামে দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ৫৪ হাজার ৩৮০ পিস ইয়াবাসহ ৮ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার, একটি ট্রাক ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। উদ্ধার হওয়া এসব ইয়াবার মূল্য প্রায় ৭ কোটি ৭১ লাখ টাকা। শনিবার র‌্যাবের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন-মো. ইসমাঈল (৩৮), সুমি আক্তার (২৫), মো. ইমাম হোসেন মজুমদার (২৬), মো. মীর হোসেন (২৯), মো. আরাফাত হোসেন (২৩), মো. ইমরান (২৬)। বাকি দুইজন অপ্রাপ্তবয়স্ক কিশোর।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, পৃথক অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরীর বায়েজিদ, বাকলিয়ার শাহ আমানত সেতু এলাকা, বাঁশখালী ও পটিয়া থানা এলাকা থেকে দুই কিশোরসহ ৮ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মোট ১ লাখ ৫৪ হাজার ৩৮০ পিস ইয়াবা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার, একটি ট্রাক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া এসব ইয়াবার মূল্য প্রায় ৭ কোটি ৭১ লাখ টাকা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION