মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

সালাহর গোলে লিভারপুলের শুভ সূচনা

Liverpool's Egyptian midfielder Mohamed Salah (L) celebrates after scoring their fourth goal, his third, from the penalty spot during the English Premier League football match between Liverpool and Leeds United at Anfield in Liverpool, north west England on September 12, 2020. (Photo by Shaun Botterill / POOL / AFP) / RESTRICTED TO EDITORIAL USE. No use with unauthorized audio, video, data, fixture lists, club/league logos or 'live' services. Online in-match use limited to 120 images. An additional 40 images may be used in extra time. No video emulation. Social media in-match use limited to 120 images. An additional 40 images may be used in extra time. No use in betting publications, games or single club/league/player publications. /

খেলাধুলা ডেস্ক:

নতুন মৌসুমের প্রথম ম্যাচেই দ্যুতি ছড়ালের মোহামেদ সালাহ। তার হ্যাটট্রিক নৈপুণ্য সাত গোলের ম্যাচে লিডস ইউনাইটেডকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে শুভ সূচনা করেছে লিভারপুল।শনিবার রাতে নিজেদের মাঠ অ্যানফিল্ডে লিডসকে ৪-৩ গোলে হারায় লিগের গত আসরের চ্যাম্পিয়নরা। সালাহর হ্যাটট্রিক ছাড়া অপর গোলটি করেন ভার্জিল ফন ডাইক।

খেলা শুরুর চতুর্থ মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। স্পট কিক থেকে গোলটি করেন সালাহ। ডি-বক্সে লিডস ডিফেন্ডার রবিন কোচের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।তবে সমতা ফেরাতে দেরি হয়নি অতিথি দলের। দ্বাদশ মিনিটে ইংলিশ উইঙ্গার জ্যাক হ্যারিসনের নৈপুণ্যে গোলটি পায় লিডস।

আক্রমণ ধরে রাখে লিভারপুল। কুড়িতম মিনিটে ফের এগিয়ে যায় তারা। এন্ড্রু রবার্টসনের ক্রস থেকে বল পেয়ে গোলপোস্টের খুব কাছে থেকে হেডে জালে বল জড়ান ফন ডাইক।কিন্তু বেশিক্ষণ ব্যবধান ধরে রাখতে পারেনি স্বাগতিক দল। তিরিশতম মিনিটে লিডসকে ২-২ গোলে সমতায় ফেরান ইংলিশ ফরোয়ার্ড জেমস ব্যামফোর্ড।

আবার জ্বলে ওঠেন সালাহ। সেট পিস থেকে বর পেয়ে ডি-বক্সের মাঝামাঝি থেকে গোল করেন মিসরীয় এই ফরোয়ার্ড। তাতে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার ধরে রাখে উভয় দল। ৬৬তম মিনিটে লিডসকে তৃতীয় গোলটি এনে দিয়ে সমতায় ফিরিয়ে ম্যাচ জমে তোলেন পোলিশ মিডফিল্ডার মাতেউস।

৩-৩ গোলের সমতায় শেষের দিকে এগিয়ে যাচ্ছিল ম্যাচ। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে পেনাল্টি শটে হ্যাটট্রিক পূরণ করার পাশাপাশি দলকে জয়োল্লাসে মাতান সালাহ। ডি-বক্সে লিভারপুলের ডিফেন্ডার ফাবিনহো ফাউলের শিকার হলে পেনাল্টিন বাঁশি বাজান রেফারি।

এছাড়া লিগের নতুন মৌসুমের প্রথম দিনে অপর ম্যাচগুলোকে ফুলহ্যামকে ৩-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে আর্সেনাল। সাউদাম্পটনকে ১-০ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেস এবং ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিরুদ্ধে ২-০ গোলের জয় পেয়েছে নিউক্যাসল ইউনাইটেড।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION