বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

হান্ডিসহ তিন রেস্টুরেন্টকে ৩৫ হাজার টাকা জরিমানা

বিশেষ প্রতিবেদক:
স্বাস্থ্যবিধি অমান্য, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করার অপরাধে পর্যটন শহরের হান্ডি, হাড়ি ও প্রাসাদ প্যারেডাইস রেস্টুরেন্টকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে এ দন্ড প্রদান করা হয়েছে।

অভিযানে খাদ্যে নিষিদ্ধ টেস্টিং সল্টের ব্যাবহার করার অপরাধে হান্ডি রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা, স্বাস্থ্যবিধি না মানা ও খাদ্যে নিষিদ্ধ টেস্টিং সল্টের ব্যবহার করার অপরাধে প্রাসাদ প্যারেডাইসকে ১০ হাজার টাকা এবং নোংরা ও অস্বাস্থ্যকর খাবার প্রস্তুত করার অপরাধে হাড়ি রেস্টুরেন্টেকে ১০ টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বাজার তদারকিকালে ব্যাবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, রান্নাঘরের মান উন্নয়ন, খাবারে কোন প্রকার নিষিদ্ধ পন্যের ব্যবহার না করা, মূল্য বেশি না রাখা এবং আগত অতিথিদের সাথে শোভন আচরণ করার পরামর্শ দেওয়া হয়।

তিনি আরো জানান, কক্সবাজার জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অভিযানে নিরাপত্তা প্রদান করেন সদর থানা পুলিশের দল সদস্যরা।

জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে বলে জানান মোঃ ইমরান হোসাইন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION