শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

২ লাখ ৬৫ হাজার পিস ইয়াবা নিয়ে খুনিয়াপালংয়ের জসিমসহ আটক ৩,

ভয়েস নিউজ ডেস্ক:

পৃথক দুটি অভিযান চালিয়ে ২ লাখ ৬৫ হাজার ১৩০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) র‌্যাবের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন নিশ্চিত করেছেন।

আটক তিন জন হলেন- কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং রশিদ আহমদের ছেলে মো. জমির উদ্দীন (৩৬), একই উপজেলার ডেগারদীঘি বদ্দারপাড় এলাকার নুরুল হকের ছেলে মো. রমজান আলী (২৫) ও আনোয়ারা উপজেলার রায়পুর চুন্নাপাড়া এলাকার নুরুল হকের ছেলে মো. কামরুজ্জামান (৩০)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন বলেন, ‘আনোয়ারা উপজেলার গহিরা এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ র‌্যাব সদস্যরা কামরুজ্জামানকে আটক করে। পরে তার দেওয়া তথ্যে নগরীর বাকলিয়া থেকে মো. জমির উদ্দীন ও মো. রমজান আলীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১ লাখ ২৫ হাজার ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কক্সবাজার থেকে ট্রাকে করে ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছিলেন মো. জমির উদ্দীন ও মো. রমজান আলী। ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। উদ্ধার ইয়াবা ও আটক ইয়াবা ব্যবসায়ীদের নামে আনোয়ারা ও বাকলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’ সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION