মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ রামু কলঘর বাজারে স্লিপার বাসে আগুন, জানালা ভেঙে বের হলেন যাত্রীরা মাঠে ফিরেই রোনালদোর গোল, ১০০০ থেকে কত দূরে? স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা চট্টগ্রামে পরীক্ষা দিতে যাওয়ারপথে ক্রেনের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বারবাকিয়ায় চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী কফিল উদ্দিন বাহাদুরের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু

প্রেস বিজ্ঞপ্তিঃ
পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী উপজেলা ছাত্রলীগের সভাপতি কফিল উদ্দিন বাহাদুর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে। তিনি একই ইউপির মরহুম মাস্টার মোঃ ইউছুফের সুযোগ্য সন্তান।
বুধুবার (১৩ জানুয়ারী) বিকেলে মৌলভী বাজার ফারুকীয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা উমর ফারুক এর কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করে।
প্রচারণার অংশ হিসাবে মৌলভী বাজার ষ্টেশন হয়ে নয়াকাটা, আন্নর আলী মাতবর পাড়া ও স্কুল ষ্টেশনে গণসংযোগ করেন। এসময় স্থানীয় নির্বাচনী প্রচারণায় ব্যাপক সাড়া দেন। সাধারণ জনগণ থেকে শুরু করে ব্যবসায়ী, শ্রমিক ও সকল স্থরের মানুষদের সাথে কৌশল বিনিময় করে দোয়া কামনা করেন চেয়ারম্যান প্রার্থী কপিল উদ্দিন বাহাদুর।
নৌকার মনোনয়ন প্রত্যাশী উপজেলা ছাত্রলীগের সভাপতি কফিল উদ্দিন বাহাদুর বলেন, মরহুম মাওলানা ওমর ফারুক হুজুরের কবর জিয়ারত করে ইনশাল্লাহ নির্বাচনী প্রচারণা শুরু করেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অতিতে যেমন ত্যাগীদের মূল্যায়ন করেছেন। আমার আশা ও বিশ্বাস এবারের নির্বাচনে নৌকা প্রতিক দিয়ে ত্যাগীদের মূল্যায়ন করবেন। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে নৌকা উপহার দেন তাহলে জনগণের দোয়া আর ভালবাসায় সর্বোচ্চ ভোট নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে তার প্রতিদান দিব ইনশাল্লাহ।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION