বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ রামু কলঘর বাজারে স্লিপার বাসে আগুন, জানালা ভেঙে বের হলেন যাত্রীরা মাঠে ফিরেই রোনালদোর গোল, ১০০০ থেকে কত দূরে?

কক্সবাজারে ৪০০ ভিক্ষুক সদস্যকে গ্রামীণ ব্যাংকের সহায়তা প্রদান

প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজারে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে ৫৮টি শাখার সংগ্রামী ভিক্ষুক সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

দুই দফায় প্রতিষ্ঠানটি কক্সবাজার যোনের ৫৮টি শাখার প্রায় ৪০০ সদস্যকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

সর্বশেষ সোমবার (১৮ মে) রামু জোয়ারিয়ানালা শাথার উদ্যোগে ভিক্ষুক সদস্যদের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন গ্রামীণ ব্যাংকের কক্সবাজার যোনের যোনাল ম্যানেজার মো: আবু বকর চৌধুরী। এ সময় অন্যান্যদের মধ্যে যোনাল অডিট অফিসার মো. আবুল খায়ের, জোয়ারিয়ানালা শাখার ব্যবস্থাপক রিটন কুমার বড়ুয়া,সেকেন্ড অফিসার মো. ইলিয়াছ উদ্দিন,অডিট অফিস কর্মকর্তা রজিত কুমার বড়ুয়া,কক্সবাজার কর্মচারী সমিতির সহ-সভাপতি আকতার হোছাইন ও অভি বড়ুয়া প্রমুখ।

গ্রামীণ ব্যাংক,জোয়ারিয়ানালা রামু শাখার ব্যবস্থাপক রিটন কুমার বড়ুয়া জানান, সম্প্রতি করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়ায় দরিদ্র মানুষ খুবই কষ্ঠে আছে। এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানের ভিক্ষুক সদস্যরাও অভাব অনটনে দিন কাটাচ্ছে। তাই এ দুর্দিনে এসব অসহায় সদস্যদের পাশে দাঁড়ানোর জন্য গ্রামীন ব্যাংক এ মহতী উদ্যোগ গ্রহন করে।

তিনি বলেন, গত এপ্রিল মাস থেকে গ্রামীণ ব্যাংক কক্সবাজার যোনের ৫৮টি শাখার ভিক্ষুক সদস্যদের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ শুরু করে। এ পর্যন্ত এসব শাখার প্রায় ৪০০ সদস্যকে চাল,ডাল,তেল,লবন,আলু,পিয়াজ,সাবানসহ দুইহাজার ছয়শো টাকার নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও নগদ ৬০০ টাকা করে বিতরণ করা হয়।

গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্দেশনা মতে এ কর্মসুচি পালন করা হচ্ছে বলে জানান রিটন কুমার বড়ুয়া।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION