বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ রামু কলঘর বাজারে স্লিপার বাসে আগুন, জানালা ভেঙে বের হলেন যাত্রীরা মাঠে ফিরেই রোনালদোর গোল, ১০০০ থেকে কত দূরে?

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের মৃত্যুতে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের শোক

প্রেস বিজ্ঞপ্তি:
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী, জাতীয় নেতা ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও  শ্রদ্ধা
জানিয়েছেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।

শনিবার সন্ধ্যায় পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ এ শোক ও সমবেদনা জানান। বর্ষিয়ান এ রাজনীতিবিদের জীবন ও কর্মের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধে মোহাম্মদ নাসিমের ছিল অনন্য ভূমিকা। ৭৫ এর পরবর্তী জাতির দুর্সময়ে জাতীয় নেতা মোহাম্মদ নাসিমের ভূমিকা অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। জাতীয় ৪ নেতার অন্যতম ক্যাপ্টেন মনসুর আলীর পুত্র তথা যোগ্য উত্তরসূরী হিসেবে রাজনীতিতে জাতিকে বরাবরই দিকের
সন্ধান দিয়েছেন। মন্ত্রী ও রাজনীতিবিদ হিসেবে জাতি তাকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে উল্লেখ করে সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION