বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পেকুয়ায় লুড়ু খেলা নিয়ে সংঘর্ষে ছুরিকাঘাতে নিহত ১

ভয়েস প্রতিবেদক:
পেকুয়ায় মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে ছেলের সাথে প্রতিপক্ষদের সংঘর্ষ মিটাতে গিয়ে ছুরিকাঘাতে আব্দুল মালেক (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।
রোববার রাত সাড়ে দশটার দিকে পেকুয়াউপজেলার মগনামা ইউনিয়নে এক চায়ের দোকানে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন, লুডু খেলাকে কেন্দ্র করে ওই এলাকার আব্দুল মালেকের ছেলে পারভেজের সাথে একই এলাকার নুরুল আমিনের ছেলে হেনার সাথে ঝগড়া হয়। তখন সুরচিৎকার শুনে এগিয়ে আসেন পারভেজের বাবা। অপর দিক থেকে আসেন হেনার পিতা নুরুল আমিন।  সংঘর্ষের এক পর্যায়ে হেনা ও তার বাবা নুরুল আমিন পারভেজের বাবাকে ছুরিকাঘাত করলে তিনি গুরুত্বর আহত হন।

এসময় স্থানীয়রা দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য ক্নিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মালেককে মৃত ঘোষনা করেন।

পেকুয়া হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু শুয়েব সবুজ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মালেকের মৃত্যু হয়। তার শরীরের ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। হামলার শিকার আহত তিনজনের চিকিৎসা চলছে।

এই ব্যাপারে পেকুয়া থানার ওসি মো: ফরহাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION