মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ রামু কলঘর বাজারে স্লিপার বাসে আগুন, জানালা ভেঙে বের হলেন যাত্রীরা মাঠে ফিরেই রোনালদোর গোল, ১০০০ থেকে কত দূরে?

কাউয়ারখোপে চাউল ও বিস্কৃট উদ্ধারের ঘটনায় মোস্তাক চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি

প্রেস বিজ্ঞপ্তি:
রামুর কাউয়ারখোপ বাজারের একটি মুদির দোকান থেকে ১৭ বস্তা চাউল ও ৭ কার্টুন বিস্কৃট উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। চাউল ও বিস্কৃট উদ্ধারের বিষয়টি নিয়ে কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদের বিরুদ্ধে যড়যন্ত্র ও অপপ্রচার বলে দাবি করছে  স্থানীয়রা।

কাউয়ারখোপ ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছলিম উল্লাহ জানান-মোস্তাক আহমদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার মানুষের সেবায় নিয়োজিত রয়েছে। ঝড় কিংবা রৌদ কোন কিছুকেই তোয়াক্কা না করে দিন-রাত চেয়ারম্যান যখন মানুষের সেবা ও তাদের দুর্ভোগের সময় পাশে দাঁড়িয়েছেন ঠিক সেসময় মুদির দোকান থেকে কিছু চাউল ও বিস্কৃট উদ্ধারের বিষয়টিকে নিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত এলাকার চিহিৃত একটি চক্র। এতে কয়েকজন মেম্বারও রয়েছে।

অন্যদিকে কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার রফিকুল আলম জানান-চেয়ারম্যান মোস্তাক আহমদ প্রতিটি বিষয় মেম্বারদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে করে থাকেন। তিনি করোনা সংকট ও বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছেন। তিনি স্বচ্ছতার মাধ্যমেই সকলের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। এতে তিনি চাউল ও বিস্কৃট অন্যত্র সরিয়ে নেয়ার বিষয়টি হাস্যকর বটে। এটি যড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। আমরা কিছু মেম্বার কর্তৃক চেয়ারম্যানের বিরুদ্ধে এই ধরণের অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION